প্রস্তুত হচ্ছে করোনা চিকিৎসায় নির্ধারিত হাসপাতালগুলো

আপডেট : ১১ জুন ২০২৫, ০৯:২২ পিএম

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরোনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুত বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে। তবে, সবার আগে মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের উপর জোর দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা।  

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর এসব কথা জানান। এ সময় তিনি আরও জানান, ষাটোর্ধ্ব নাগরিক এবং গর্ভবতী নারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হবে। টিকার মজুদও বাড়ানো হচ্ছে। 

প্রতিবেশী দেশগুলোতে ধীরে ধীরে বাড়ছে করোনা সংক্রমণ। দেশেও বাড়ছে রোগী, একই সঙ্গে আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে মৃত্যুর সংখ্যাও। করোনা প্রতিরোধে প্রস্তুতির নানা খুঁটিনাটি তুলে ধরেছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর বা আইইডিসিআর এর সবশেষ তথ্য বলছে, দেশে এই মুহূর্তে প্রতি মাসে করোনা সংক্রমণের হার গড়ে প্রায় ১০ শতাংশ। 

মঙ্গলবার সকাল আটটা থেকে বুধবার সকাল আটটা পর্যন্ত ১০৭টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন আরও ১০ জন। বুধবার ১৩ জন এবং তার আগের দিন ৫ জন শনাক্ত হবার কথা জানিয়েছিল অধিদফতর।

অধ্যাপক ডা. আবু জাফর বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। ভাইরাসটির কয়েকটি নতুন উপধরন ইতোমধ্যে চিহ্নিত হয়েছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের মাধ্যমে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধে দেশের সব বন্দরে নজরদারি বাড়ানো হয়েছে। 

তিনি বলেন, সংক্রমণ ঠেকাতে বন্দরে নজরদারি জোরদার করার পাশাপাশি জনসাধারণের উদ্দেশে ৭টি নির্দেশনা দিয়েছে সংস্থাটি। স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়গুলো জোরদার করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, সংক্রমণের বৃদ্ধির লাগাম টানতে নেয়া হয়েছে নানা প্রস্তুতি। প্রায় ২৮ হাজার র‌্যাপিড এন্টিজেন্ট কিট মজুত আছে। আরও ১০ হাজার আর্টিফিশিয়াল এন্টিজেন্ট ও কিট শিগগিরই পাওয়া যাবে। এরপর অগ্রাধিকার ভিত্তিতে ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে। 

তিনি বলেন, করোনা প্রতিরোধে টিকা নিয়েও ভাবছে অধিদপ্তর। এখন অন্তত ১৬ লাখ নানা ব্রান্ডের টিকা মজুত আছে। সেই টিকা প্রদানও চলমান রয়েছে। এখন অগ্রাধিকার ভিত্তিতে গর্ভবতী নারী ও ৬০ বছরের ঊর্ধ্বে বয়সীদের টিকা দেয়া হবে। মহাখালী কোভিড ডেডিকেটেডসহ বিভিন্ন হাসপাতালও প্রস্তুত করা হচ্ছে।

অধ্যাপক ডা. আবু জাফর বলেন, করোনা শনাক্তে আবারও আরটি-পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন কিট, টিকা, প্রয়োজনীয় ওষুধ, অক্সিজেন, হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা, ভেন্টিলেটর, আইসিইউ ও এইচডিইউ সুবিধাসহ কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলো প্রস্তুত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়াও সেবা প্রদানকারী স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপত্তা সরঞ্জাম যেমন- কেএন-৯৫ মাস্ক, পিপিই ও ফেস শিল্ড নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সরকারের অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে এসব প্রস্তুতি চলছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

এআরএস
বাংলাদেশেও হঠাৎ করে বাড়তে শুরু করেছে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ। এর বিস্তার ঠেকাতে নড়েচড়ে বসেছে সরকারও। 
দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  
করোনা মহামারির পর মাধ্যমিক পরীক্ষা আবার ফেব্রুয়ারিতে ফিরলো। এবারের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সারাদেশে তৃতীয় ও চতুর্থ ডোজ টিকাদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার থেকে শুরু হওয়া সাত দিনব্যাপী এই ক্যাম্পেইন চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।মঙ্গলবার স্বাস্থ্য...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
ফুটবল ইতিহাসের মহাতারকা লিওনেল মেসিকে ছোটবেলায় মাত্র কয়েক বছর ট্রেনিং দিয়েই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁর শৈশবের কোচ এনরিকে ডোমিঙ্গুয়েজ। মাত্র ৪৫ বছর বয়সে কোচিং ছাড়ার পেছনে কোনো ক্ষোভ বা ব্যর্থতা...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর