লক্ষ্মীপুরে আদালতে আইনজীবী-কর্মচারীদের হাতাহাতি

আপডেট : ১৫ জুন ২০২৫, ১১:৩০ পিএম

লক্ষ্মীপুর জেলা জজ আদালতে জামিন সংক্রান্ত একটি মামলাকে কেন্দ্র করে আইনজীবী ও আদালত কর্মচারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এসময় একজন আহত হয়েছেন। 

রোববার (১৫ জুন) দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ এই উত্তেজনাকর ঘটনা ঘটে। এর প্রতিবাদে আদালত বর্জনের ঘোষণা দেয় আইনজীবী সমিতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার রায়পুরের প্রভাষক আহমেদ কাউসার উদ্দিন জামান ও তার সহযোগী রুবেলের বিরুদ্ধে আদালতেরই এক আইনজীবী আবু তৈয়ব সদর থানায় চুরির মামলা করেন। অভিযোগে বলা হয়, তারা গেট ও পিলার কেটে পিকআপে করে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে। মামলায় তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন করলেও বিচারক এম সাইফুল ইসলাম ১০ জুন আসামিদের ১০০ টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন। বিচারকের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন আইনজীবীরা। তারা অভিযোগ করেন, আসামিরা হাতেনাতে ধরা পড়লেও দ্রুত জামিন পেয়ে গেছে, যা ন্যায়বিচারের পরিপন্থি। 

অন্যদিকে আসামিপক্ষ জানায়, বাদি আইনজীবী হওয়ায় তারা নিজেদের পক্ষে কোনো আইনজীবী পাননি। এমনকি লিগ্যাল এইড থেকে প্রাপ্ত আইনজীবীরাও শুনানিতে অংশ নিতে ভয় পান।

ঈদের ছুটি শেষে রোববার আদালতের কার্যক্রম শুরু হলে আইনজীবী সমিতির পক্ষ থেকে বিচারকের আদালত বর্জনের ঘোষণা দেয়া হয়। এসময় কিছু আইনজীবী বিচারকের কক্ষে প্রবেশ করে ঘোষণা দিতে গেলে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বিচারকের নির্দেশে দরজা বন্ধ করতে গেলে স্টেনোগ্রাফার আশরাফুজ্জামান আহত হন। পরে বিচারক এজলাস ত্যাগ করেন।

আহত আশরাফুজ্জামান বলেন, আমি দরজা বন্ধ করতে গেলে কয়েকজন আইনজীবী হামলা করে। এতে আমি মাথায় আঘাত পাই। 

তবে আইনজীবী অ্যাডভোকেট আশিকুর রহমান পাল্টা অভিযোগে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত জানাতে গিয়েছিলাম, উল্টো আমাদের ওপর কর্মচারীরা হামলা করে।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. রফিক উল্যাহ বলেন, এই জামিনের সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত। বিচারকের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা তার আদালত বর্জন করছি। 

আরবিএস
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর