রোববার ঢাকা ব্লকেডের হুঁশিয়ারি ইউআইইউ শিক্ষার্থীদের

আপডেট : ২১ জুন ২০২৫, ০৯:৪৮ পিএম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ শনিবারের মধ্যে প্রত্যাহারসহ পাঁচ দফা মেনে নেওয়ার আহবান জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে রোববার নতুনবাজারসহ পুরো ঢাকা ব্লকেডের হুঁশিয়ারি দিয়েছেন তারা। 

শনিবার (২১ জুন) বিক্ষোভ কর্মসূচি থেকে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যৌক্তিক ১৩ দফা দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষা করে আসছে। উল্টো আন্দোলন দমন করতে বহিষ্কার করা হচ্ছে। গত ২ জুন ৪১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তাদের মধ্যে ২৪ জনকে স্থায়ী ও ১৬ জনকে সাময়িক বহিষ্কার করা হয়। বাকি একজনকে সতর্কবার্তা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর প্রতিবাদে শনিবার (২১ জুন) সকাল সাড়ে আটটার দিকে দিকে শিক্ষার্থীরা কুড়িল বিশ্বরোড-বাড্ডা সড়কে অবস্থান নেন। এতে পুরো প্রগতি সরণীতে (কুড়িল-বাড্ডা-রামপুরা-বনশ্রী) যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুড়িল বিশ্বরোড-নদ্দা হয়ে রামপুরগামী লেনটি বন্ধ থাকলেও রামপুরা থেকে কুড়িলগ্রামী লেনটি খোলা রয়েছে।

এদিকে বেলা ১১টার দিকে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিতে বল প্রয়োগ করে। এসময় দুই পক্ষের ধস্তাধস্তিতে বেশ কয়েকজন আহত হয়। পরে কিছু সময় রাস্তায় যান চলাচল স্বাভাবিক হলেও আবারও রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ের তারা সড়কে বসে ও শুয়ে পড়েন। 

একাত্তর/এসি
কয়েক দফা দাবিতে রাজধানীর সাতরাস্তায় সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে সাতরাস্তা মোড়সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ। 
শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ শেষে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকা থেকে সরে গেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।
সহপাঠীদের বহিষ্কারদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে নতুনবাজার সড়ক অবরোধ করা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ করেও সড়ক থেকে সরাতে পারেনি পুলিশ। ধস্তাধস্তির...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর