আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন ইউআইইউ শিক্ষার্থীরা

আপডেট : ২১ জুন ২০২৫, ০৯:০২ পিএম

শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে দিনভর সড়ক অবরোধ ও বিক্ষোভ শেষে রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকা থেকে সরে গেছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা।

শনিবার (২১ জুন) সন্ধ্যার দিকে রাস্তা থেকে সরে যান তারা। 

আন্দোলনরত শিক্ষার্থীরা আজ রাত ৮টার মধ্যে সবার বহিষ্কারাদেশ প্রত্যাহারে আলটিমেটাম দেন। এ দাবি মেনে নেয়া না হলে রোববার (২২ জুন) সকাল ১০টা থেকে আবারও নতুনবাজার ব্লকেড কর্মসূচি পালন করবেন তারা।

একই সঙ্গে রাজধানীসহ সারাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বাংলা ব্লকেড কর্মসূচি করবে বলে ঘোষণা দিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালায়েন্স অব বাংলাদেশ।

শনিবার (২১ জুন) বিকেলে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। এর আগে ইউআইইউ উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল। বৈঠকে শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দেন উপাচার্য ও প্রক্টরিয়াল বডির সদস্যরা। তবে এ আশ্বাস প্রত্যাখ্যান করেন তারা।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের যৌক্তিক ১৩ দফা দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষা করে আসছে। উল্টো আন্দোলন দমন করতে বহিষ্কার করা হচ্ছে। গত ২ জুন ৪১ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। তাদের মধ্যে ২৪ জনকে স্থায়ী ও ১৬ জনকে সাময়িক বহিষ্কার করা হয়। বাকি একজনকে সতর্কবার্তা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর প্রতিবাদে শনিবার (২১ জুন) সকাল সাড়ে আটটার দিকে দিকে শিক্ষার্থীরা কুড়িল বিশ্বরোড-বাড্ডা সড়কে অবস্থান নেন। এতে পুরো প্রগতি সরণীতে (কুড়িল-বাড্ডা-রামপুরা-বনশ্রী) যান চলাচল বন্ধ হয়ে যায়। 

আরবিএস
কয়েক দফা দাবিতে রাজধানীর সাতরাস্তায় সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে সাতরাস্তা মোড়সহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) কর্তৃপক্ষ। 
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ শনিবারের মধ্যে প্রত্যাহারসহ পাঁচ দফা মেনে নেওয়ার আহবান জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে রোববার...
সহপাঠীদের বহিষ্কারদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে নতুনবাজার সড়ক অবরোধ করা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের ওপর বল প্রয়োগ করেও সড়ক থেকে সরাতে পারেনি পুলিশ। ধস্তাধস্তির...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর