বড় পরিবর্তন ছাড়াই প্রস্তাবিত বাজেট পাস

আপডেট : ২২ জুন ২০২৫, ০৩:২৮ পিএম

সংসদ না থাকায় কণ্ঠভোটে নয়, ২০২৫-২৬ অর্থ-বছরের বাজেট পাশ হয়েছে উপদেষ্টাদের সম্মতিতে। তেমন কোনো পরিবর্তন ছাড়াই আগামী অর্থ-বছরের জন্য ঘোষিত সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।  

রোববার (২২ জুন) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

সরকারি-বেসরকারি বিভিন্ন মহলের ব্যাপক সমালোচনার প্রেক্ষিতে সরকার ‘কালো টাকা’ নামে নয়, ‘অপ্রদর্শিত অর্থ’ নামে অবৈধ টাকা সাদা করার সুযোগ রাখছে সরকার। এছাড়া উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আদায় বৃদ্ধি, বিপর্যস্ত আর্থিক খাত সংস্কার ও বৈশ্বিক প্রেক্ষাপটের মতো চ্যালেঞ্জ বিবেচনায় নিয়ে পাস হলো, ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’ শিরোনামে ২০২৫-২৬ অর্থ-বছরের জাতীয় বাজেট।

রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর সাত লাখ ৯০ হাজার কোটি টাকার এই বাজেট ১ জুলাই থেকে পরবর্তী এক বছরের জন্য কার্যকর হবে।

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠেয় এই বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ চলতি ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট, নির্দিষ্টকরণ অধ্যাদেশ এবং অর্থ অধ্যাদেশ, ২০২৫ সংশোধনের প্রস্তাবও উপস্থাপন করেন।  

সংসদ না থাকার কারণে প্রস্তাবিত বাজেট নিয়ে বেশি আলোচনা হয়নি এবার। বাজেট পেশের পরদিন ৩ জুন অন্য উপদেষ্টাদের সঙ্গে নিয়ে অর্থ উপদেষ্টা একটি সংবাদ সম্মেলন করেন। এতে যেসব প্রশ্ন উঠে আসে, তার কিছুর জবাব দিলেও কিছু প্রশ্ন এড়িয়ে যান উপদেষ্টারা। 

সব সরকারের সমালোচক সিপিডি এবং উন্নয়ন সংস্থা রেপিডের মতো প্রতিষ্ঠানগুলো কিছু প্রস্তাব দিলেও তার সব প্রতিফলিতও হয়নি আগামী বাজেটে। 

আরবিএস
জাতীয় সংসদে আজ পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট। বাজেট পাস হলে আগামীকাল থেকে তা কার্যকর হবে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে বিভিন্ন খাতে সরকারি ব্যয় স্থগিত ও সীমিত করার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাজেট আর কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে খুশি করার জন্য তৈরি হবে না। ভবিষ্যতের বাজেট হবে শুধু জনগণের কল্যাণে, যাতে সাধারণ মানুষ সুবিধা পায়।
জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএ’র খসড়া চূড়ান্ত করেছে সরকার।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর