২২ মাসের মধ্যে রিজার্ভ সর্বোচ্চ

আপডেট : ২৪ জুন ২০২৫, ১১:০৮ পিএম

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ২২ বিলিয়ন ডলারের সীমা অতিক্রম করেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুসারে, মঙ্গলবার (২৪ জুন) দেশের রিজার্ভ ২২.২৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত ২২ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে, ২০২৩ সালের আগস্টে রিজার্ভের পরিমাণ ছিল ২৩.২৫ বিলিয়ন ডলার।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০.৪৮ বিলিয়ন ডলার। এরপর ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে গত ৩০ এপ্রিল রিজার্ভ ২২.০৪ বিলিয়ন ডলারে পৌঁছায়। কিন্তু গত ৬ মে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ১৮৮ কোটি ডলারের বিল পরিশোধের পর রিজার্ভ কমে ২০.১৮ বিলিয়ন ডলারে নেমে আসে।

দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলার হয় ২০২২ সালের আগস্টে।

এ অবস্থায় অর্থনীতিবিদরা বলছেন, সাম্প্রতিক রিজার্ভ বৃদ্ধি দেশের অর্থনীতিতে কিছু স্বস্তি এনেছে, তবে এই অবস্থা ধরে রাখতে রপ্তানি ও রেমিট্যান্সের প্রবাহ স্থায়ীভাবে অব্যাহত রাখা, বৈদেশিক সহায়তার কার্যকর ব্যবহার নিশ্চিত করা এবং অর্থপাচার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি।

একাত্তর/আরএ
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর