পিলখানা হত্যাকাণ্ড ছিলো একটি দীর্ঘমেয়াদি ষড়যন্ত্র: তদন্ত কমিশন

আপডেট : ২৫ জুন ২০২৫, ০১:২৫ পিএম

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ড ছিলো একটি দীর্ঘমেয়াদি ষড়যন্ত্র, এমনটাই দাবি করলো জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।

বুধবার (২৫ জুন) সায়েন্স ল্যাবরেটরিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তদন্ত কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান।

তিনি জানান, বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় তৎকালীন রাজনৈতিক নেতাদের নানা মাত্রায় জড়িত থাকার তথ্য-প্রমাণ কমিশনের হাতে এসেছে। জাহাঙ্গীর কবির নানক ও মির্জা আজমের লিখিত জবানবন্দিও কমিশনের কাছে ইমেইলে জমা পড়েছে।

কমিশনের ভাষ্য অনুযায়ী, সেদিন পিলখানায় আটকে পড়া সেনা কর্মকর্তাদের বারবার আকুতি সত্ত্বেও সময় মতো কোনো উদ্ধার তৎপরতা চালানো হয়নি। সশস্ত্র বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা বিদ্রোহীদের হত্যাকাণ্ড ও অপরাধ সংগঠনকে নির্বিঘ্ন করেছে। 

এছাড়া, গোয়েন্দা সংস্থাগুলোর অবহেলা, কিছু গণমাধ্যমের পক্ষপাতদুষ্ট ভূমিকা এবং আলামত নষ্টের অপচেষ্টার কথাও উল্লেখ করেছে কমিশন।

বিদেশি সংশ্লিষ্টতার কথাও উঠে এসেছে প্রতিবেদনে, যা এখন যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে কমিশন।

এদিকে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের তিন দফা দাবিতে আন্দোলন সংক্রান্ত বিষয়ে প্রশ্নের উত্তরে কমিশন বলে, আন্দোলনটি তাদের নজরে এসেছে। বিচারাধীন বিষয়ে কমিশন কোনো মন্তব্য করবে না এবং কমিশন স্বাধীনভাবেই কাজ করছে।  

আরবিএস
বিডিআর হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ ২৫ ফেব্রুয়ারি, পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর পূর্ণ হলো। ২০০৯ সালের এদিনে বিডিআর সদর দপ্তরে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞে প্রাণ হারানো ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদের স্মরণে রাজধানী ঢাকার বনানী সামরিক...
পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের স্মরণে যথাযোগ্য মর্যাদায় দেশে শহীদ সেনা দিবস পালন করা হয়েছে।
জাতীয় শহীদ সেনা দিবস' উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি উল্লেখ করেছেন, ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর