পুলিশ ক্ষমতার কেন্দ্র হতে চায় না: আইজিপি

আপডেট : ২৫ জুন ২০২৫, ১২:০১ পিএম

সুশাসন প্রতিষ্ঠায় অতীতে পুলিশকে যেভাবে ডিমোরালাইজড করা হয়েছিলো, পুলিশ পুনর্গঠনের পর আগামীতে তা হবে না বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম।  

বুধবার (২৫ জুন) রাজধানীর বনানীতে একটি হোটেলে বাংলাদেশ ইন্সটিটিউট অব স্ট্রাটেজিক স্টাডিজ এবং ইউএন অফিস অন ড্রাগস এন্ড ক্রাইম আয়োজিত "পুলিশের আধুনিকীকরণ এবং পেশাদারিত্বের উপর সংলাপ" শীর্ষক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। 

আইজিপি বলেন, পুলিশ ক্ষমতার কেন্দ্র হতে চায় না, সহযোগিতামূলক ভূমিকা রাখতে চায় সমাজ ও রাষ্ট্রে। এবং পুলিশ ইতিবাচক থাকতে চায় আগামীতে। তারা নেতিবাচকভাবে প্রভাবিত করতে চায় না। 

তিনি আরও বলেন, পুলিশ পুনর্গঠনের পর আগামীতে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে পুলিশ সহযোগিতা করতে চায়। গণমানুষের সাথে যোগাযোগ ও ব্যবহারের দিক থেকেও পরিবর্তিত হতে চায় পুলিশ। 

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক অভিপ্রায়ে একটি সংস্কার কমিশন গঠন করেছে যা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এবং তারা একটি প্রস্তাব জমা দিয়েছে উল্লেখ করে আইজিপি বলেন, দুর্ভাগ্যবশত, এটি শাসনব্যবস্থার মূল বিষয়টিকে অবহেলা করেছে—যার মাধ্যমে পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ এবং অযৌক্তিক প্রক্রিয়া থেকে মুক্ত থাকতে হবে। 

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অনানুষ্ঠানিক এবং প্রভাবশালী অনুরোধগুলো প্রায়শই বাহিনীর মধ্যে ন্যায়বিচারকে অবনমিত করে, মনোবল ভেঙে দেয় এবং প্রশাসনিক নীতিমালার সাথে আপস করে। ব্যক্তিগতভাবে, আমি প্রায়শই প্রভাবশালী মহল থেকে অনানুষ্ঠানিক অনুরোধের চাপে পড়ি। এটি কীভাবে সুশাসনকে নষ্ট করা হচ্ছে তার একটি দুর্ভাগ্যজনক প্রতিফলন। 

বলপ্রয়োগ ভিত্তিক পুলিশিং থেকে সেবা ভিত্তিক পুলিশিংয়ে রূপান্তরের আহ্বান জানিয়ে তিনি বলেন, আধুনিক পুলিশিং ন্যায়বিচার, মানবাধিকার এবং জনসাধারণের আস্থার উপর ভিত্তি করে তৈরি হওয়া উচিত। আমরা আর ক্ষমতার চূড়া থেকে কাজ করছি না। আমরা যোগাযোগ করছি, অংশীদারিত্ব গড়ে তুলছি, আস্থা অর্জনের চেষ্টা করছি এবং সমাজের সম্পৃক্ততা বাড়াচ্ছি। 

তিনি বলেন, পুলিশের বিদ্যমান আইনটি মানবাধিকার রক্ষা বা অপরাধ প্রতিরোধের চেয়ে যেকোনো উপায়ে শৃঙ্খলা বজায় রাখার উপর বেশি জোর দেয়। এই পুরানো পদ্ধতি পাল্টে অধিকার-ভিত্তিক পুলিশিং হওয়া উচিত।

আরবিএস
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
বাংলাদেশ পুলিশ ক্যাডারের (বিসিএস পুলিশ) উচ্চপর্যায়ের একাধিক পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পূর্বে জারি করা দুই কর্মকর্তার বদলি আদেশ বাতিল করেছে সরকার। 
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর