দেশ ছেড়ে পালালেন আফগান পপ তারকা আরিয়ানা

আপডেট : ২৩ আগস্ট ২০২১, ০৮:৩০ পিএম

তালেবান শাসন থেকে বাঁচতে আফগানিস্তান থেকে পালিয়ে গেছেন দেশটির সবচেয়ে বড় পপ তারকা আরিয়ানা সাঈদ। তিনি নিজেই ইনস্টাগ্রামে এই খবর নিশ্চিত করেছেন। 

তবে কাবুল ছেড়ে পালিয়ে যাবার খবরটি তিনি একটু বিলম্বেই প্রকাশ্যে এনেছেন। কারণ, সেই তালেবানই। গেলো বৃহস্পতিবার কাবুল ছেড়ে গেলেও তিনি জানিয়েছে চার দিন পর। 

image


ইনস্টাগ্রামে প্রায় আরিয়ানার প্রায় ১৩ লাখ অনুসারী আছে। সেখানে ভক্তদের উদ্দেশ্যে তিনি লেখেন, ‘আমি ভাল আছি এবং বেঁচে আছি। কয়েকটি অনিশ্চিত রাতের পর আমি কাতারের দোহায় পৌঁছেছি এবং ইস্তাম্বুলে ফিরতে আমার শেষ ফ্লাইটের অপেক্ষায় আছি’।

নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ বছরের আরিয়ানা একটি মার্কিন কার্গো বিমানে চড়ে কাবুল বিমানবন্দর থেকে দোহায় উড়ে যান। সেখান থেকে তিনি তুরস্কের ইস্তাম্বুলে চলে যান। এখন সেখানেই আছেন তিনি।

আরিয়ানা সাঈদ সম্প্রতি আফগানিস্তানের একটি টেলিভিশনের গানের প্রতিযোগিতা আসরে বিচারকের ভূমিকা পালন করছিলেন। 

২০১৫ সালে আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি স্টেডিয়ামে খোলা আকাশের নিচে পারফর্ম করে দেশটিতে তিনটি উদাহরণ সৃষ্টি করেন। এক, এক নারী হিসাবে গান করে, দুই, কোন হিজাব ছাড়াই পারফর্ম করে এবং তিন, একজন নারী হয়ে স্টেডিয়ামে প্রবেশ করে।

এই তিন উদাহরণই ছিলো তালেবানের প্রথম শাসনামলে নিষিদ্ধ। এই কারণে, আরিয়ানা তালেবানের কাছে গ্রহণযোগ্য ছিলেন না। ফলে কাবুল পতনের সঙ্গে সঙ্গেই দেশে ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন এই পপ তারকা। 

আরিয়ানা দোহা থেকে তুরস্কে চলে যান নিজের বাসায়। সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন স্বামী হাসিব সাঈদ, যিনি এক আফগান সঙ্গীত প্রযোজক। 

image


আরিয়ানা ইনস্টাগ্রামে লেখেন, ‘বাসায় ফেরার পর আমার মন ও শরীর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। অবিশ্বাস্য এক আঘাতের মধ্যে ছিলাম কয়েকটা দিন। তোমাদের সবার সঙ্গে আমার অনেক গল্প ভাগাভাগি করার রয়েছে'’

এদিকে, আফগানিস্তানে তালেবান শাসনের বিরোধিতা করে প্রতিবাদ জানাচ্ছেন দেশটির অনেক নারী। বিশেষ করে যারা সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, তারা তাদের প্রতি তালেবানের দৃষ্টিভঙ্গি পরিস্কার করার আহবান জানাচ্ছেন। 


একাত্তর/এআর

দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
অবশেষে সব জল্পনা-কল্পনা আর জঞ্জাল মাড়িয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রাখলেন ‘কান-কুইন’ ঐশ্বর্য রাই বচ্চন। গত ১২ মে কান উৎসব শুরু হওয়ার পর থেকেই ল’রিয়েলের ব্র্যান্ডিং পোস্টার থেকে বচ্চনবধূর...
বলিউডের গ্ল্যামারাস ডিভা মৌনী রায় ও ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের চার বছরের সাজানো সংসার নাকি ভেঙে চুরমার! গত বৃহস্পতিবার সন্ধ্যায় মৌনী নিজেই তাদের ডিভোর্সের খবর নিশ্চিত করতেই সমাজিক মাধ্যমে রীতিমতো...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর