প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৭:০৯ পিএম

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে লন্ডন বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের কথা জানানো হয় সরকারের পক্ষ থেকে। বৈঠকের পর প্রথমবারের মতো প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন সিইসি।

লন্ডন বৈঠকের পর নির্বাচনের তারিখ নিয়ে সরকারের বার্তা স্পষ্ট নয় বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনের রোডম্যাপ ঠিক করতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছিলেন তিনি।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রয়োজনীয় আলোচনা করার কথা রয়েছে এই বৈঠকে।

একাত্তর/আরএ
জাতীয় নির্বাচন সুন্দরভাবে আয়োজন করতে পারলেও আগামীতে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা নির্বাচন কমিশনের (ইসি) জন্য একটি বড়ো চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম...
দেশে শুধু একটি নয়, ধারাবাহিকভাবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সংস্কৃতি গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জাতির কাছে যে সব ওয়াদা ছিলো সে অনুযায়ী বর্তমান নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন পরিচালনা করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে বসেছেন।
২০২৬ বিশ্বকাপের জে-গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে সোমবার ডালাসের মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করা আলবিসেলেস্তেরা এবার...
আসছে বুধবার ৩৯ বছরে পা দিতে যাচ্ছেন বিশ্বফুটবলের ইতিহাসের অন্যতম সেরা মহাতারকা লিওনেল মেসি। চলতি ২০২৬ বিশ্বকাপটিই হতে পারে তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। মাঠের সবুজ গালিচায় কোটি কোটি ভক্তকে বুঁদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর