নিবন্ধন পেতে ইসিতে ১৪৪ দলের আবেদন

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৬:৫৯ পিএম

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) ১৪৭টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে তিনটি দলের একাধিক আবেদন রয়েছে। সেই হিসেবে মোট ১৪৪টি দলের আবেদন জমা পড়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব বলেন, রাজনৈতিক দল নিবন্ধনের জন্য ১৪৭টি আবেদন পাওয়া গেছে। তিন দলের একাধিক আবেদন থাকায় ১৪৪টি দল আবেদন করেছে। ২০ জন অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে এসব আবেদনের প্রাথমিক পর্যালোচনার জন্য। এবার প্রতীকের সংখ্যা বাড়বে।

আখতার আহমেদ বলেন, ভোটার তালিকায় কারা যুক্ত হবেন, কোন সময় পর্যন্ত যুক্ত হবেন –তা নির্বাচন কমিশন যৌক্তিক বিবেচনায় নির্ধারণ করবে। আর এমন বিধান রেখে ভোটার তালিকা আইন সংশোধন করতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সীমানা নির্ধারণ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৭৬টি আসনের সীমানা পুনর্নির্ধারণ চেয়ে আবেদন এসেছে। এসব নিয়ে পর্যালোচনা চলছে।

নির্বাচনের প্রস্তুতি চলছে জানিয়ে ইসি সচিব বলেন, নির্বাচনী প্রস্তুতি একটা চলমান প্রক্রিয়া। সকল কার্যক্রম চলছে। আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সামগ্রী কেনার প্রকিউরমেন্ট শেষ হবে।

একাত্তর/আরএ
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর