চট্টগ্রাম বন্দরের দায়িত্বে কারা, সিদ্ধান্ত বুধবার: উপদেষ্টা

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৬:৩৫ পিএম

চট্টগ্রাম বন্দরের চারটি কনটেইনার টার্মিনালের সবচেয়ে বড় ৯৫০ মিটার লম্বা নিউমুরিং টার্মিনালসহ দুইটি পরিচালনা করেছে সাইফটেক লিমিটেড। ছয় জুলাই শেষ হচ্ছে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ। এরপর বন্দরের কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব কাদের দেওয়া হবে সে বিষয়ে বুধবার (২ জুলাই) সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি জানান, এবার দায়িত্ব দেওয়া হবে ছয় মাসের জন্য। ইতিমধ্যে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১ জুলাই) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এ কথা জানান তিনি।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের ফলে চট্টগ্রাম বন্দর তিন দিন বন্ধ থাকলেও তেমন আর্থিক ক্ষতি হয়নি বলেও জানান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। বলেন, প্রয়োজন হলে এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবে এ বিষয়ে গঠিত উপদেষ্টা কমিটি।

এনবিআরকে ‘অত্যাবশ্যকীয়’ সেবা ঘোষণার প্রজ্ঞাপনে অস্পষ্টতার বিষয়ে সাখাওয়াত হোসেন বলেন, যে প্রজ্ঞাপন আপনারা দেখেছেন, দ্যাট ইজ ফাইনাল। এর পরেও কোনো প্রজ্ঞাপন নাই, আগেও প্রজ্ঞাপন নাই।

আমি প্রজ্ঞাপন জারি করার লোক, সিদ্ধান্ত নেওয়ার নয়। ওনারা সিদ্ধান্ত নিয়েছেন, আমি প্রজ্ঞাপন জারি করেছি; যোগ করেন নৌ উপদেষ্টা। 

এদিকে বন্দর কন্টেইনার হ‍্যান্ডেলিং এ কিছু সঙ্কট আছে স্বীকার করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিংয়ের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ডিএপি, ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে বৈঠকে প্রায় ৫০০ কোটি টাকা ব্যয়ে সার ও জিটুজি ভিত্তিতে আরব আমিরাত থেকে ২০২৫ সালে ০৫ কার্গো এবং ২০২৬ সালে ১২ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদনে সুপারিশ করা হয়। 

একাত্তর/এসি
চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা কর আদায় নিশ্চিত করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমানো, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ২২০ কন্টেইনার পণ্য অনলাইনে নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদসহ চার দফা দাবিতে রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল আটা থেকে চট্টগ্রাম বন্দরে আবারও লাগাতার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর