চাঁদপুরে বিদ্যুতস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৮:৪৮ পিএম

চাঁদপুরে বিদ্যুতস্পৃষ্টে বাবা ও ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে জেলার সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের কদ্দিপাঁচগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- তপদার বাড়ির বাসিন্দা মৃত খালেক তপদারের ছেলে আব্দুর রব তপদার (৬০) ও তার ছেলে সায়েম তপদার (২৩)। 

স্থানীয়রা বাসিন্দা মেহেদী হাসান নিরব ও শাহআলম খান সুমন বলেন, বাবা ও ছেলে বাড়ির কাছে রেললাইনের পাশের বিলে পাট জাগ দিতে যায়। এসময় পাশের আকতার তপদারের দোকানে নেওয়া বিদ্যুতের সাইড লাইনের তার ছিঁড়ে পানিতে পড়ে ছিল। এক পর্যায়ে সেই ছেঁড়া তারে আব্দুর রব তপদার জড়িয়ে গেলে ছোট্ট একটি মেয়ে সায়েমকে বলে। পরে দূর থেকে বাবার এমন অবস্থা দেখে না জেনে আগলে ধরলে সেও বিদ্যুতস্পৃষ্ট হয়।

তারা জানান, বিল থেকে তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুর রব তপদারের শ্যালক শাহ আলম বলেন, পারিবারিক সিদ্ধান্তে তাদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

চাঁদপুর সদর মডেল অফিসার ইনচার্জ বাহার মিয়া জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

একাত্তর/এসি
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর