টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২, এখনও নিখোঁজ অর্ধশত

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১১:৩২ এএম

যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২৮ জনই শিশু। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ৪১ জন। খোঁজ মেলেনি গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেয়া ১০ কিশোরী ও তাদের এক পরামর্শদাতার। 

এখনও খোঁজ মেলেনি যুক্তরাষ্ট্রের টেক্সাসে গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নিয়ে বন্যায় নিখোঁজ কিশোরীদের। টেক্সাসের গুয়াডালুপ নদীর চারপাশ ঘিরে তাদের সন্ধানে চলছে অভিযান। শুক্রবার হঠাৎ এক ঘণ্টার তীব্র বৃষ্টিতে ওই নদীর পানি ২৯ ফুট বেড়ে যাওয়ায় দুর্যোগ শুরুর কিছুক্ষণের মধ্যেই এমন মর্মান্তিক পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে। ওই ক্যাম্পে অংশ নিয়েছিলো ৭০০ কিশোরী। 

উদ্ধারকারীরা জানিয়েছেন, দুর্গত অঞ্চল থেকে এখন পর্যন্ত সাড়ে ৮৫০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। এদের অনেকে গাছের ডালে আশ্রয় নিয়েছিলেন। তবে এখনও অর্ধশত মানুষ নিখোঁজ রয়েছেন। সময় গড়ানোর সাথে সাথে তাদের নিয়ে বাড়ছে উদ্বেগ ।

এক উদ্ধারকর্মী বলেন, আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাচ্চাগুলোর সাহায্যের কতটা দরকার সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। এখানে আমরা ৪০ থেকে ৫০ জন উদ্ধারকারী কাজ করছি। কোনো জায়গা বাদ রাখা হচ্ছে না। 

তিনি আরও বলেন, ওই কিশোরীদের খুঁজতে গিয়ে আমরা এক বয়স্ক দম্পতিকে উদ্ধার করেছি। গুয়াডালুপ নদীর তীরে মিস্টিক ক্যাম্প ছাড়াও অনেক মানুষ ক্যাম্পিং করছিলো। তাদের মধ্যেও কেউ কোথাও আটকা পড়েছেন কিনা আমরা খুঁজে দেখছি।

এরইমধ্যে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম জানিয়েছেন, পূর্বাভাসে মাঝারি বন্যার সতর্কতা দেয়া হয়েছিলো। কিন্তু সেটি বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিলো না। প্রশাসন পূর্বাভাস ব্যবস্থার উন্নয়নে কাজ করছে।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে ফেডারেল সহায়তার জন্য অনুরোধ করেছিলেন এবং হোয়াইট হাউজ সে অনুরোধে সাড়া দিয়েছে। বন্যার পরই সেখানে দুর্যোগ ঘোষণা করেন ট্রাম্প। এর ফলে ফেডারেল সরকার ত্রাণ সহায়তা শুরু করেছে।

এদিকে, এ দুর্যোগের জন্যও বাইডেন প্রশাসনের দিকে আঙুল তুলেছেন ট্রাম্প। আগামী শুক্রবার টেক্সাসে যাবেন বলেও জানান তিনি। 

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, আবহাওয়া অফিসে যারা রয়েছেন তাদের সবাই বাইডেনের আমলে নিয়োগ পাওয়া। 

এদিকে, রোববার দুপুর পর্যন্ত কের কাউন্টিতে আবারও ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আরবিএস
হোয়াইট হাউসের জনপ্রিয় প্রেস সেক্রেটারি পদটি আপাতত ফাঁকা রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! অগাস্টের শেষদিকে ক্যারোলিন লেভিটের আকস্মিক পদত্যাগের পর যে পদটি নিয়ে ওয়াশিংটনের রাজনীতিতে জোর...
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ-নৃশংস সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্তিতে অশ্রুসজল ভালোবাসায় প্রায় তিন হাজার নিহত মানুষকে স্মরণ করল আমেরিকানরা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর অপহৃত চারটি বিমান নিয়ে...
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ উপকূলীয় শহর মোখা হুথিদের দখলে যাওয়ার পর তাদের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলা চালানোর জন্য সৌদি আরবের করা অনুরোধ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর