রিকশাচালক হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভী

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৪:৪৬ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিতে রিকশাচালক তুহিন হত্যা মামলায় সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার (৭ জুলাই) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে ভার্চুয়ালি এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এর আগে আইভীর সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

বিবাদি পক্ষের আইনজীবী আওলাদ হোসেন বলেন, জেলা জজ আদালতে ফৌজদারি মিস মামলা দায়ের করলে আদালত আইভীর জামিন আবেদন নাকচ করে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জামিন আবেদন পেন্ডিং থাকায় রিমান্ড শুনানির তারিখ আবারও পিছিয়ে দেওয়ার আবেদন করা হলে আদালত সেই আবেদন আমলে নেয় নাই।

রাষ্ট্র পক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পিপি ওমর ফারুক নয়ন বলেন, সাত দিনের রিমান্ড চাওয়া হলে আদালত  উভয় পক্ষের শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করে।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ২০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিকশা চালক তুহিন। এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া আক্তার মীম বাদি হয়ে গত বছর ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় আইভী ১১ নম্বর আসামি।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের রাজস্ব ও উন্নয়নসহ ৫৮৮ কোটি ৬৯ লাখ ১০ হাজার ৬৩৮ টাকা টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে আলী আহাম্মদ চুনকা নগর সিটি পাঠাগার মিলনায়তনে এ বাজেট ঘোষণা...
শামীম ওসমান ও সেলিম ওসমানকে গডফাদার উল্লেখ করে সেলিনা হায়াৎ আইভি বলেছেন, নরায়ণগঞ্জ সিটি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার তাদের প্রার্থী।অপরদিকে তৈমুর আলম খন্দকার বলেছেন, তার সঙ্গে সব...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর