বায়ার্নের জামালকে বাজে ট্যাকেলের পর বিপদে পিএসজির দোনারুমা!

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৪:৫৯ পিএম

ভয়াবহ এই চোটে মাস ছয়েকের জন্য ফুটবল থেকে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড জামাল মুসিয়ালা। আর তাকে ট্যাকেল করা সেই পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোনারুমাকে ধুয়ে দিচ্ছেন সবাই। সবচেয়ে বেশি কথার আক্রমণটা আসছে তার বায়ার্ন সতীর্থদের পক্ষ থেকেই। এক্ষেত্রে অবশ্য দোনারুমার পক্ষে কথা বলেছেন ক্লাব বিশ্বকাপে তার পরবর্তী প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কোর্তোয়া। 

প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছিলেন, অ্যাকশন রিপ্লেতে পরিষ্কার, কী ভয়াবহভাবে আঘাত পেয়েছিলেন জামাল মুসিয়ালা। তাই দেখে জিয়ানলুইজি দোনারুমাকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেল এক ঝলকের জন্য। তারপরেই ব্রডকাস্টাররা সেদিক থেকে ক্যামেরা সরিয়ে নিলেন, এক্সপ্রেশন বা ইন্টারেস্ট কোনোটাই আর দেখা গেল না পর্দায়, কেবল জামালের পড়ে থাকার ছবি, মুখ ঢেকে স্ট্রেচারে শুয়ে থাকার ফুটেজ।

পিএসজি গোলকিপার দোনারুমা মানসিক যন্ত্রণায় ভুগেছেন, চোখের জল ফেলেছেন, কাছে গিয়ে চেয়েছেন ক্ষমা। ম্যাচ শেষে সোশাল হ্যান্ডেলে কুইক রিকভারির জন্য করেছেন প্রার্থনা। তাতেও বাঁচতে পারেননি সমালোচনার তীক্ষ্ণ বান থেকে। সেই আক্রমণে সবচেয়ে এগিয়ে আছে বায়ার্ন মিউনিখ তারকারাই। 

সবচেয়ে চাঁছাছোলা কথা বলেছেন বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবরেল। তিনি বলছেন, দোনারুমা কাজটা ইচ্ছেকৃত করেছেন তেমনটা বলা যাচ্ছে না, তবে এটা তো সত্যি সে সতর্কও ছিল না। এমন গতিতে ছুটে আসা কারো ওপরে একশ কেজি ওজন নিয়ে পড়লে, বড় দুর্ঘটনা ঘটতেই পারে। হয়েছেও তাই। 

বায়ার্নের কোচ ভিনসেন্ট কোম্পানি সরাসরি পিএসজি কিপারকে বলেননি কিছুই, কেবল জানিয়েছেন, রাগে তার শরীর জ্বলছে। সেটা তার দল বায়ার্ন হেরে ক্লাব ওয়ার্ল্ডকাপ থেকে বিদায় নিয়েছে বলে নয়, বরং জামালের মতো একজন ফুটবল ভালোবাসা মানুষের এমন পরিণতি দেখে। মাত্র কদিন আগেই ইনজুরি থেকে ফিরেছিলেন, আবার তাকে চলে যেতে হলো মাঠের বাইরে। 

একই দলের গোলকিপার ম্যানুয়েল নয়্যার সমালোচনা করেছেন অনেকটা একই ভাষায়। সেই সাথে কমন স্পেসে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ম্যাচ সিচুয়েশন। কান্নায় ভেঙে পড়া দোনারুমাকে গিয়ে তিনি বলেছিলেন, সে যেন জামালের কাছে গিয়ে দুঃখপ্রকাশ করে। কারণ তাকে হাসপাতালে থাকতে হবে। একটা সরিই হয়তো কিছুটা হলেও তাকে সম্মানিত করবে। 

সেই দুঃখপ্রকাশ অবশ্য দোনারুমা অনলাইন আর অফলাইনে নানাভাবে করেছেন। তাতেও সমালোচনা না থামলেও তিনি পাশে পাচ্ছেন কোচ লুইস এনরিকেকে। ব্যাখ্যা করেছেন, এখানে কোন খারাপ উদ্দেশ্য ছিল না, আর পিএসজি সহিংস দল নয় এবন ইচ্ছাকৃত ফাউল করে না। 

প্যারিসিয়ানরা বায়ার্ন মিউনিখকে বিদায় করে চলে যায় ক্লাব ওয়ার্ল্ডকাপের শেষ আটে। সেখানে তাদের দেখা হয়েছে রিয়াল মাদ্রিদের সাথে। সেই দলের গোলকিপারও রয়েছেন দোনারুমার পক্ষেই। কোর্তোয়া বলেছেন, গোলকিপার বলকে চেজ করবে সেটাই স্বাভাবিক, প্রতিপক্ষ ফরোয়ার্ডের বুট মুখে কিংবা বুকে এসে লাগতে পারে, সেই ঝুঁকি নিয়েই তারা কাজ করে, সর্বোচ্চ সতর্ক থাকলেও এমন কিছু হতে পারে যা খেলারই অংশ। 

এআরএস
বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনকে বিশ্বমুকুট এনে দেওয়া মহানায়ক ফেরান তোরেসকে এবার ছিনিয়ে নিল ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। বার্সেলোনা থেকে ২৬ বছর বয়সী এই...
দলবদলের বাজারে আবারও বার্সেলোনার ডেরায় বড় ধরনের থাবা বসাল ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন! ন্যু ক্যাম্প ছেড়ে প্যারিসের দ্য প্রিন্সেসে পাড়ি জমানোর একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন স্প্যানিশ...
২০২৬ বিশ্বকাপে স্পেনের হয়ে দ্যুতি ছড়িয়ে আসরের সেরা খেলোয়াড়- গোল্ডেন বলের পুরস্কার নিজের ঝুলিতে পুরেছেন ৩০ বছর বয়সী মিডফিল্ডার রদ্রি। ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ী এই স্প্যানিশ তারকাকে কেন্দ্র করে এখন...
প্যারিস সেন্ট-জার্মেইনকে (পিএসজি) পর পর দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখার পর নতুন ঠিকানায় পাড়ি জমালেন দক্ষিণ কোরিয়ার তারকা মিডফিল্ডার লি কাং-ইন। ফরাসি ক্লাবটি ছেড়ে তিনি যোগ...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর