জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে টাকা দিতে পাঁচ দিন সময় দিলেন আহতরা

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৯:৫১ পিএম

প্রাপ্য অর্থ সহায়তা দিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে পাঁচ দিনের সময় বেঁধে দিয়েছেন আহতরা।

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে সংস্থাটির অফিস ঘেরাও করে তালা দেওয়ার প্রস্তুতি নিয়েছিলেন আন্দোলনকারীরা। পরে তারা রোববারের (১৩ জুলাই) মধ্যে টাকা পরিশোধের জন্য সময় বেঁধে দেন।

আহতরা জানান, প্রকৃত আহত তাদের সহযোগিতার অর্থ দিতে গিয়ে কর্তৃপক্ষ নানা ছলচাতুরি করছে। অথচ, সুস্থ ও পরিচিতজনদের টাকা ঠিকই সময়মতো দিয়ে দিচ্ছে। আমরা বারবার বিভিন্নভাবে বলেও সমাধান পাইনি। আজ টাকা দেওয়ার তারিখ দিয়েছিল। কিন্তু আজও টাকা দেওয়া হয়নি।

জুলাই যোদ্ধাদের টাকা দেয়ার জন্য আগামী রোববার পর্যন্ত সময় নিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আরও প্রায় ২৫০ কোটি টাকা লাগবে। কিছুদিনের মধ্যেই দেশের স্বনামধন্য ব্যবসায়ীদের সঙ্গে বসার কথা রয়েছে।

সেই সঙ্গে আহতদের চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করার কথাও জানান তিনি।

এই ফাউন্ডেশনে সাত কোটি টাকা আছে জানিয়ে কামাল আকবর বলেন, ধারাবাহিকভাবে আহত ও শহীদ পরিবারগুলোকে অনুদান দেওয়ার চেষ্টা করছি। তাছাড়া আহতদের তালিকা থেকে ৩৯ জন ভুয়া আহতকে বাদ দিতে এবং শহীদদের তালিকা চার জনের নাম বাদ দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বলে জানান তিনি।

একাত্তর/এসি
একুশে পদক থেকে প্রাপ্ত অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে উপহার দিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। 
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহে চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২১ ডিসেম্বর) আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ -এর আয়োজন করা হয়েছে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে চলতি বছরের গত ৩০ নভেম্বর পর্যন্ত ১০৭ কোটি ৭৫ লাখ ৬১ হাজার ২৪০ টাকা জমা হয়েছে। এর মধ্যে ৩৬৫ জন শহীদ পরিবারকে ১৮ কোটি ২৫ লাখ টাকা এবং ৭৭৫ জন আহতকে সাত কোটি ৮৬ লাখ ৭০...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর