একুশে পদকের অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দিলেন মাহমুদুর রহমান

আপডেট : ৩০ জুন ২০২৫, ১২:৫৮ পিএম

একুশে পদক থেকে প্রাপ্ত অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে উপহার দিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। 

সোমবার (৩০ জুন) রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রাপ্ত অর্থের চেক হস্তান্তর করেন। এসময় চেক গ্রহণ করেন জুলাই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর। 

মাহমুদুর রহমান বলেন, জুলাইয়ের শহীদেরা এ জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ পাচ্ছে দেশের মানুষ। ‌ইতিহাস তাদের চিরদিন মনে রাখবে। 

এসময় দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ দেশের ১৪ জন বিশিষ্ট নাগরিক এবং বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ২০২৫ সালের একুশে পদক দেয় সরকার। 

আরবিএস
বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই। শুক্রবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রামের রাউজান উপজেলার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল...
প্রাপ্য অর্থ সহায়তা দিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে পাঁচ দিনের সময় বেঁধে দিয়েছেন আহতরা।
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য তহবিল সংগ্রহে চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২১ ডিসেম্বর) আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ -এর আয়োজন করা হয়েছে।
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে চলতি বছরের গত ৩০ নভেম্বর পর্যন্ত ১০৭ কোটি ৭৫ লাখ ৬১ হাজার ২৪০ টাকা জমা হয়েছে। এর মধ্যে ৩৬৫ জন শহীদ পরিবারকে ১৮ কোটি ২৫ লাখ টাকা এবং ৭৭৫ জন আহতকে সাত কোটি ৮৬ লাখ ৭০...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর