কোনো নির্বাচনেই ইভিএম নয়, পোস্টাল ব্যালটে হবে প্রবাসী ভোট

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৭:৩৫ পিএম

জাতীয় ও স্থানীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার হবে না বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এদিকে প্রবাসী ভোটারদের জন্য ৪৮ কোটি টাকা ব্যয়ে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট সিস্টেম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এ তথ্য জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসীদের ভোট দেয়ার ব্যবস্থা করতে আমরা একটা প্রকল্প হাতে নেবো। এই প্রকল্পের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দেয়ার পদ্ধতি বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন প্রবাসী বাংলাদেশিদের প্রক্সি ভোট থেকে সরে এসেছে। প্রবাসীরা আগামী সংসদ নির্বাচনে ভোট দেবেন। পদ্ধতি হবে পোস্টাল ব্যালট। পোস্টাল ব্যালট হবে আইটি সাপোর্টেড। একটি প্রকল্পের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে। আশা করছি অনলাইন পদ্ধতির ট্রায়াল পর্যায়ে পৌঁছাতে পারবো। 

প্রবাসী বাংলাদেশিদের ভোট দেয়ার ব্যবস্থা করতে প্রাথমিকভাবে ৪৮ কোটি টাকার প্রকল্প নেয়া হবে উল্লেখ করে তিনি বলেন, আগের পোস্টাল ব্যালট পদ্ধতিতে ভোট না আসলেও এই পদ্ধতিতে ভোট আসবে। এখন পর্যন্ত জানা গেছে, বেশিরভাগ প্রবাসীরা ভোট দিতে পারবে।

তিনি আরও বলেন, আগামী সপ্তাহে প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। সীমানা পুনঃনির্ধারণের কাজও শেষ পর্যায়ে। ১৮ থেকে ৩৩ বয়সী ভোটারদের আলাদা তালিকা আপাতত প্রয়োজন নেই। 

এদিকে নামে সচিব ও অন্যান্যদের নিয়োগে সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী নির্বাচন কমিশন সার্ভিস গঠনে একমত হয়েছে ইসি। দলীয় নিবন্ধনের প্রাথমিক যাচাইয়ে যারা নিবন্ধনের সব শর্ত সম্পন্ন করেনি তাদের আরও ১৫ দিন সময় দেবে কমিশন।

আরবিএস
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে দেশের সম্ভাব্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা আগামী ১০ আগস্টের মধ্য প্রস্তুত করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
দেশের শূন্য হয়ে পড়া সিটি করপোরেশন, উপজেলা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচনগুলো সময়মতো সম্পন্ন করতে প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর মাসকে সামনে রেখে এই নির্বাচনী...
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) বয়স এবং নাম সংশোধনের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ছাড়া বাকি ছয়টি...
বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন দেলোয়ার হোসেন শাহীন। 
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর