পাবনায় বালু মহাল দখল নিতে ফিল্মি স্টাইলে গুলি, রাখাল আহত

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৩:২১ পিএম

পাবনায় একটি বালু মহাল দখল নিতে ফিল্মি স্টাইলে এলোপাথাড়ি গুলির করার অভিযোগ পাওয়া গেছে। এতে এক রাখাল মাথায় গুলিবিদ্ধ হয়েছেন। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকালে জেলার ঈশ্বরদী উপজেলার সাড়া ইউনিয়নের সাড়া ও ইসলামপাড়া ঘাটে এ ঘটনা ঘটে।

আহত রাখালের নাম সোহান মোল্লা (২৮)। তিনি ঈশ্বরদীর মাজদিয়া চৌধুরী পাড়ার সাহাবউদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পাবনার ঈশ্বরদী, কুষ্টিয়ার ভেড়ামারা, দৌলতপুর, নাটোরের লালপুরসহ বিভিন্ন এলাকার বালু মহালের নিয়ন্ত্রণ করছে ‘কাকন বাহিনী’। তারা অধিকাংশ ঘাট নিয়ন্ত্রণে নিলেও সাড়া ঘাটের বৈধ ইজারাদার থাকায় সেটি নিতে ব্যর্থ হয়। এর আগে গত গত পাঁচ এই ঘাটে ফিল্মি স্টাইলে গুলি চালায় কাকন বাহিনী। এ নিয়ে সংবাদ প্রকাশের পর তারা কয়েকদিন থেমে ছিল। ওই ঘটনার রেশ না কাটতেই সকালে আবারও এমন ঘটনা ঘটলো। তারা স্পিডবোর্ড ও নৌকার মাধ্যমে এসে এলোপাথাড়ি গুলি চালায়। এসময় ঘাস কাটতে গিয়ে এক রাখাল গুলিবিদ্ধ হন।

সাড়া ঘাটের সরকারি ইজারাদার মেহেদী হাসান ও টনি বিশ্বাস জানান, লালপুরের আওয়ামী লীগ নেতা কাকন ও ঈশ্বরদী যুবলীগ যুগ্ম-সম্পাদক মিলন চৌধুরী সন্ত্রাসী বাহিনী দিয়ে বৈধ-অবৈধ সব বালু মহাল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আমরা সরকারি খাতে টাকা দিয়ে বৈধভাবে বালু ব্যবসা করছি। তারা আমাদের কাছে চাঁদা চায়। দিতে অস্বীকৃত জানালে বার বার এভাবে গুলি করছে। 

এবিষয়ে বক্তব্য নিতে কান ও মিলনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

ঘটনাস্থল পরিদর্শনকালে ঈশ্বরদী থানার পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

একাত্তর/আরএ
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
পাবনায় নির্বাচনী পূর্বশত্রুতা ও আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে চূড়ান্ত ধাপে প্রবেশ করলো বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম স্থাপন বা লোডিং...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর