মিটফোর্ডের ঘটনায় প্রকৃত হত্যাকারী কেনো গ্রেপ্তার হয়নি, প্রশ্ন তারেক রহমানের

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৬:৪২ পিএম

মিটফোর্ডের ঘটনায় প্রকৃত হত্যাকারীকে এখনও কেনো গ্রেপ্তার করা হয়নি সে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ঘটনায় সরকারের প্রচ্ছন্ন মদদ আছে কি না সে প্রশ্নও রেখেছেন তিনি।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে ছাত্রদলের শহীদ ১৪২ পরিবারের সাথে মতবিনিময় করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১২ জুলাই) রাজধানীর গুলশানে একটি হোটেলে এই অনুষ্ঠানের শহীদ পরিবারের সদস্যরা জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার দাবি জানান। একইসঙ্গে তারা সরকারের প্রতি আহবান জানান শহীদ ও আহত পরিবারের পাশে দাঁড়াতে।

মতবিনিময়ে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, আগামীতে রাষ্ট্রক্ষমতায় গেলে মানুষের অধিকার রক্ষায় যারা প্রাণ দিয়েছেন তাদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করার তাগিদ থাকবে বিএনপির।

স্বৈরাচার বিদায় হলেও ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি জানিয়ে তারেক রহমান বলেন, অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। অন্যায়কারী যেই হোক কোন প্রশ্রয় দেবে না বিএনপি।

জুলাই সনদ তৈরিতে দলের অবস্থান তিন মাস আগে জানানো হলেও সরকার এখনও কেনো সেটি সুরাহা করছে না সে প্রশ্নও তারেক রহমানের।

একাত্তর/আরএ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন...
দুই বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার নতুন নেতৃত্ব ঘোষণার পথে ছাত্রদল। ইতোমধ্যে সম্ভাব্য নেতৃত্বের তালিকা ছোট করে আনা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বাহিরে অপেক্ষারত সাংবাদিকদের কোনো ব্রিফ না করেই চলে গেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা বা নীতিনির্ধারকের দায়িত্বে থাকলেও সেই দলে যোগ না দিলে পরবর্তীতে ইতিহাস থেকে নাম মুছে ফেলা হয় বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর