যুক্তরাষ্ট্র থেকে ইউক্রেনে অস্ত্র সরবরাহ অব্যাহত: ক্রেমলিন

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৭:৫৫ পিএম

ইউক্রেনকে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের মূল কথা হলো, কিয়েভে মার্কিন অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ অব্যাহত রয়েছে এবং থাকবে। ইউক্রেনে অত্যাধুনিক সামরিক অস্ত্র পাঠানের বিষয়টি ট্রাম্প নিশ্চিত করার পর ক্রেমলিন সোমবার এমন প্রতিক্রিয়া জানালো।

ট্রাম্প ইউক্রেনে কতটি প্যাট্রিয়ট পাঠানোর পরিকল্পনা করছেন তা বলেননি, তবে তিনি বলেছেন ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের হয়ে অস্ত্র ক্রয়ের জন্য যুক্তরাষ্ট্রকে অর্থ পরিশোধ করবে। খবর রয়টার্সের।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এখন মনে হচ্ছে এই সরবরাহের খরচ ইউরোপ বহন করবে। কিছু খরচ করবে, কিছু খরচ করবে না। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র থেকে যে অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত ছিলো এবং থাকবে সেটি তাহলে সত্যই থেকে গেলো।

বিষয়টির সাথে পরিচিত দুটি সূত্রের বরাত দিয়ে রোববার মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প তার পূর্বের অবস্থান থেকে নাটকীয়ভাবে সরে এসে ইউক্রেনকে আক্রমণাত্মক অস্ত্র দিয়ে সজ্জিত করার জন্য একটি নতুন পরিকল্পনা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

পেসকভ বলেছেন, তৃতীয় দফার শান্তি আলোচনায় কিয়েভ স্পষ্টতই তাড়াহুড়ো করছে না। রাশিয়া শান্তি আলোচনার জন্য প্রস্তুত এবং ইউক্রেনের কাছ থেকে সময় সম্পর্কে স্পষ্ট ঘোষণার জন্য অপেক্ষা করছে।

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর