জুলাইয়ে নিহতদের কেউ কোটা আন্দোলনের নেতা নন: হাফিজ

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৩:৪২ পিএম

জুলাই আন্দোলনের যারা মারা গেছে তারা একজনও কোটা আন্দোলনের নেতা না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে জুলাই আন্দোলনের পটভূমি নির্মাণ করেছে। পরে কোটা আন্দোলন ধীরে ধীরে এক দফায় পরিণত হয়েছে। অথচ অনেকে এখন এর কৃতিত্বের দাবি করে। যারা দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে নাই, তারাই এখন  বড় বড় নেতা সেজে কথা বলছে। জুলাই আন্দোলনের কৃতিত্ব হাইজ্যাক করার চেষ্টা চলছে । 

অন্তর্বর্তী সরকার জুলাই চেতনাকে ধারণ করে না অভিযোগ করে তিনি বলেন, এজন্যই সরকার জুলাই যোদ্ধাদের সাহায্য করতে পারে না। এখন সরকারে যারা আছে তারা বিদেশের শত শত লোক নিয়ে যায়। ফাইভ স্টারে থাকে, অথচ জুলাইয়ে আহতদের ক্ষতিপূরণ দিতে পারেনা।

শনিবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি কয়েকটি রাজনৈতিক দলের নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে আলোচনার সমালোচনা করে হাফিজ আহমেদ বলেন, এখন অনেক দলের নেতারা পিআর নির্বাচনকে অনেক গুরুত্ব দিয়ে দেখে। কিন্তু তারা একবারও ভেবে দেখেনা পিআর নির্বাচনের জন্য কেউ জুলাইতে জীবন দেয়নি।

তিনি বলেন, এখন সংবিধান সংশোধন নিয়ে সরকার খুব ব্যস্ত। অথচ পৃথিবীর ইতিহাসে কোথাও নাই যে, অনির্বাচিত সরকার সংবিধান সংশোধন করেছে। 

সভায় আরেক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি সব সময় একটি ইনক্লুসিভ রাষ্ট্রব্যবস্থায় বিশ্বাস করে। ক্ষমতায় এলে আগামীতে বিএনপির ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে। 

তিনি বলেন, বিএনপি দীর্ঘ সাড়ে ১৫ বছর যে গণ আন্দোলন শুরু করেছিল সেটা পরিপূর্ণতা লাভ করে গত বছর জুলাই আন্দোলনের মধ্যমে। এখন দেশে ও দেশের বাইরে অনেকেই জুলাই আন্দোলনের ঐক্যকে বিতর্কিত করার চেষ্টা করছে। 

নির্বাচনকে যারা পিছিয়ে দেওয়া স্বপ্ন দেখছে, তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি।

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর