নাটোরে নিম্নমানের চাল জব্দ, কর্মকর্তাসহ ১৭ জনের নামে মামলা

আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১২:২৭ পিএম

আদালতের নির্দেশে নাটোরের খাদ্য গোডাউনে নিম্নমানের চাল জব্দের ঘটনায় নাটোর সদর খাদ্য গুদামের লোকাল সাপ্লাই ডিপোর (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিনসহ ১৭ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন নাটোর থানা পুলিশ।

বুধবার (২৫ আগস্ট) নাটোর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মতিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মফিজ উদ্দিন, সহকারী উপ-খাদ্য পরিদর্শক মো. তরিকুল ইসলাম (৫২), নিরাপত্তা প্রহরী মো. তৈয়ব (৫৫) ও খাদ্য গুদামের চাল সরবরাহকারী মো. বেলালুজ্জামান বেলুসহ (৬০) আরও ১০/১২ জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়।  

এজাহার সূত্রে জানা যায়, বাদী বিশ্বস্থ সূত্রে জানতে পারেন যে, নাটোর নাটোর সদর এলএসডি’র ছয় নম্বর গোডাউনের প্রধান গেটের সামনে কতিপয় ব্যক্তি পরস্পর যোগসাজসে চালে ভেজাল দিয়ে তা খাবার অযোগ্য করে তোলে।

খবর পেয়ে নাটোর থানার অফিসার ইনচার্জকে অবহিত করেন ওসি আব্দুল মতিন। পরে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে ঘটনার প্রাথমিক সত্যতা যাচাইসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে ঘটনাস্থলে উপস্থিত হন তিনি। 

ঘটনাস্থলে গিয়ে নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা: আফরোজা খাতুন, নাটোর জেলার ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক রবীন্দ্রলাল চাকমাসহ গণমাধ্যমের কর্মীরা ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হন। 

পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ও উপস্থিতিতে নিম্নমানের চালসহ একটি ট্রাক জব্দ করেন।

আরও পড়ুন: ভাসানচর থেকে ৯ রোহিঙ্গা দালাল আটক

পরে ২৩ আগস্ট জব্দ তালিকা এবং গণমাধ্যমের খবর নজরে আসলে আদালত স্বপ্রণোদিত হয়ে নাটোর থানা পুলিশকে মামলা দায়ের করে আদালতকে গত ২৫ আগস্টের মধ্যে জানানোর নির্দেশ দেন।


একাত্তর/আরবিএস  

জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর