ভাসানচর থেকে ৯ রোহিঙ্গা দালাল আটক

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ১০:৩৫ পিএম

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে নয়জন দালালকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটকদের বিরুদ্ধে অভিযোগ, তারা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের পালিয়ে যেতে সহযোগিতা করে আসছিলেন। 

মঙ্গলবার দিবাগত রাতে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এপিবিএন সিভিল টিম,  এনএসআই  ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬৫ নং ক্লাস্টারের মো. জুবায়ের (২২) ৬৪ নং ক্লাস্টারের রেদোয়ান (২০), মোহাম্মদ সালাম ( ৩১), ৭৭ নং ক্লাস্টারের আব্দুর রহমান (১৯), ৫১ নং ক্লাস্টারের সৈয়দ করিম (১৮), সাইফুল ইসলাম (২০), ২৬ নং ক্লাস্টারের শফিউল্লাহ (২২), ৬ নং ক্লাস্টারের নজিমুল্লাহ (৩৭) ও ৭৮ নং ক্লাস্টারের মোহম্মদ সালেহ(৪০)।

আরও পড়ুন: নাটোরে নিম্নমানের চাল জব্দ, কর্মকর্তাসহ ১৭ জনের নামে মামলা

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে আটকদের বিদেশি নাগরিক আইনে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে। 

আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

একাত্তর/এসি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর