তথ্য উপদেষ্টার বক্তব্য শিশুসুলভ: রিজভী

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৪:০৭ পিএম

‘১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে’–অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের এমন মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ ও ‘শিশুসুলভ’ বলে অভিহিত করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। 

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মাসব্যাপী জুলাই অভ্যুত্থান কর্মসূচি শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকারে থেকে এমন ধরনের বক্তব্য জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিয়ে গিয়ে কোনো হীন উদ্দেশ্য হাসিলের চেষ্টা করা হচ্ছে। 

এ ধরনের শিশুসুলভ বক্তব্য কোনো দায়িত্বশীল জায়গা থেকে আশা করা যায় না বলেও জানান তিনি।

রিজভী ৫ আগস্টকে ‘শোক ও আনন্দের দিন’ আখ্যা দিয়ে বলেন, ১৬ বছরের নির্মম যন্ত্রণার ভয়ংকর পরিণতি হয়েছে আজ। এটি গণতন্ত্রের বিজয়ের দিন।

এদিকে যৌক্তিক সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

এর আগে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার কিছু পরে ফেসবুকে এক-এগারো সংক্রান্ত ওই পোস্টটি করেছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি সেখানে বলেন, ‘১/১১-এর পদধ্বনি শোনা যাচ্ছে! তবে, জুলাই জয়ী হবে। জনগণের লড়াই পরাজিত হবে না।’

তবে পোস্ট দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা সরিয়ে নেন তিনি। সোমবার রাত ১০টা ১৫ মিনিটে পোস্টটি উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে আর দেখা যায়নি। 

আরবিএস
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
জনগণকে দেওয়া সমস্ত নির্বাচনী অঙ্গীকার বিএনপি সরকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর