সেনা অভিযানে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের চার সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ১২:২৫ পিএম

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্য নয়নসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ককটেল বোমা, চাপাতি, সামুরাইসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর চারটার দিকে মোহাম্মদপুর সেনানিবাস ও ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি চৌকস দল এ অভিযান চালায়।

গ্রেপ্তার চার ব্যক্তি হলেন- মো. হৃদয় (২৬) , মো নয়ন (২০), মো. মেহেদী হোসেন (২১) ও মো. আল-আমিন (২১)।

সেনাবাহিনীর দায়িত্বশীল এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, সম্প্রতি মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় সন্ত্রাসীদের হাতে দেশীয় অস্ত্র নিয়ে শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দেখা যায়, চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে আহত করছে কয়েকজন যুবক। ঘটনার মূল হোতা ছিল নয়ন নামের এক কিশোর গ্যাং সদস্য।

তথ্যপ্রযুক্তির সহায়তায় নয়নের অবস্থান নিশ্চিত করে ভোররাতে অভিযান চালানো হয়— বলেন সেনা কর্মকর্তা।

তিনি আরো জানান, প্রথমে নয়নকে গ্রেপ্তার করা হয়। পরে নয়নের দেওয়া তথ্যের ভিত্তিতে তার তিন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় একাধিক আস্তানা তল্লাশি করে দুটি ককটেল বোমা, বেশ কয়েকটি চাপাতি, সামুরাই ও বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকায় প্রভাব বিস্তার, ভয় দেখিয়ে চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় সেনা সূত্র। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য সহযোগীদের ধরতে আরও অভিযান চালানো হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়। গ্রেপ্তারদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর