চাঁদাবাজের ঠাঁই দেশে হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০২:০৫ পিএম

চাঁদাবাজদের দেশে ঠাঁই হবে বলে হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম অনেক বেশি। সরকার তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে। 

শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তবে, এসময় তারই উপদেষ্টা পরিষদের আরেক সদস্য আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগটি এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। 

সকালে কৃষি মার্কেট পরিদর্শনে এসে দেশব্যাপী নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতা মূলক কার্যক্রম চালান তিনি। 

এসময় ক্রেতা-বিক্রেতাদের সচেতন করার পাশাপাশি দেশে তৈরি পাটের ব্যাগ বিতরণ করেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

পলিথিন ব্যবহার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পলিথিনের কোনো উপকারিতা নেই। এই পলিথিনের জন্য কিন্তু আমাদের মাটি নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় পানি আটকে যায় পলিথিনের জন্য। সহজে নষ্টও হয় না। আমরা যদি পলিথিন বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার করি, কৃষক লাভবান হবে, পরিবেশও সুরক্ষিত থাকবে। তাই সবার কাছে অনুরোধ, আপনারা পাটের ব্যাগ ব্যবহার করুন।

বাজার পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে শাকসবজির দাম কিছুটা বেড়েছে। তবে সংরক্ষণের কারণে আলুর মজুত বেড়েছে। কারওয়ান বাজারের সঙ্গে অন্যান্য বাজারে আলুর দামে ৪–৫ টাকার পার্থক্য থাকায় কৃষক ও ভোক্তা—দুজনেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষক ন্যায্যমূল্য না পেলে ভবিষ্যতে আলু চাষ কমে যাবে, তখন আবার দাম বেড়ে যাবে। মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক দাম পান না, আবার ভোক্তাকেও বেশি দামে কিনতে হয়।

পরে সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময় বলেছেন, সেই সময়েই নির্বাচন হবে। এ বিষয়ে অন্য কারও বলার কিছু নেই। তিনি বলেন, রাজনৈতিক দলের ওপর নয়, জনগণ নির্বাচনমূখী হলে নির্বাচন পেছানোর সম্ভব নেই। 

একাত্তর/এসি
ছাত্রলীগ, আওয়ামী লীগ নয়, ক্রিমিনালদের (অপরাধী) জামিন না দিতে বলেছিলাম বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মহান বিজয় দিবসে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস্ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং  ইন্সপেক্টর জেনারেল...
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কা‌র্গো ভি‌লে‌জে আগু‌নের ঘটনার রহস্য উদঘাটনে চার‌টি দে‌শের বি‌শেষজ্ঞদের আমন্ত্রণ জানা‌নো হ‌য়ে‌ছে বলে জা‌নি‌য়ে‌ছেন স্বরাষ্ট্র উপ‌দেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর