হযরত শাহজালালের আগুন তদন্ত চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কা‌র্গো ভি‌লে‌জে আগু‌নের ঘটনার রহস্য উদঘাটনে চার‌টি দে‌শের বি‌শেষজ্ঞদের আমন্ত্রণ জানা‌নো হ‌য়ে‌ছে বলে জা‌নি‌য়ে‌ছেন স্বরাষ্ট্র উপ‌দেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 

শনিবার (২৫ অক্টোবর) সকালে বিমানবন্দরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। 

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কার্গো ভিলেজের আগুনের ঘটনা তদন্তের জন্য নমুনা সংগ্রহ করতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন ও তুরস্ক এই চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। আগু‌নের ঘটনায় নাশকতা বা গা‌ফিল‌তি থাক‌লে সে‌টি তদ‌ন্তে বের হ‌বে ব‌লেও মন্তব্য ক‌রেন তি‌নি। 

ত‌বে, আগুন লাগার পর বিমানবন্দ‌রের নিজস্ব অগ্নি নির্বাপণে চারটি ইউনিট ও ফায়ার সা‌র্ভিস দ্রুত পৌঁছালেও কার্গো ভি‌লে‌জে দাহ্য পদার্থ থাকায় আগুন নেভা‌তে সময় লেগেছিলো ব‌লেও জানান উপ‌দেষ্টা।

একাত্তর/এসি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চালু হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ওই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান টার্মিনালটির উদ্বোধন করবেন এবং সেদিন...
দেশের এভিয়েশন ও পর্যটন খাতের চেহারা বদলে দিতে একগুচ্ছ বড়ো পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মফিদুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর