ছাত্রলীগ-আওয়ামী লীগ নয়, অপরাধীদের জামিন না দেওয়ার নির্দেশ ছিলো: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম

ছাত্রলীগ, আওয়ামী লীগ নয়, ক্রিমিনালদের (অপরাধী) জামিন না দিতে বলেছিলাম বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২৫ জানুয়ারি) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে কৃষির সার্বিক বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকরা বাগেরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি না পাওয়া নিয়ে প্রশ্ন করলে জবাবে তিনি এই মন্তব্য করেন।

ব্রিফিংয়ে বিভিন্ন ফসলের উৎপাদন হার বৃদ্ধির তথ্য তুলে ধরে উপদেষ্টা। 

সাংবাদিকরা সাদ্দামের প্যারোলের বিষয়ে প্রশ্ন করলে জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, না, আমি কৃষি ছাড়া কোনো উত্তর (দেব না)। স্বরাষ্ট্রের সময় আমি আপনাদের ডাকবো। আজকে আমি কৃষির জন্য ডেকেছি। আমি কৃষি ছাড়া বলবো না। আপনারা কৃষির ওপর জিজ্ঞেস করবেন। যেহেতু কৃষকদের সমস্যাগুলো আপনারা বলেন না। এগুলো হলো সমস্যা।

ছাত্রলীগ বা আওয়ামী লীগের কাউকে জামিনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, সরকার ক্রিমিন্যালদের (অপরাধী) জামিন দেওয়ার বিরুদ্ধে।

এরপর আবারও যশোরের ঘটনার বিষয়ে প্রশ্ন করলে সভাকক্ষ ত্যাগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

একাত্তর/এসি
মহান বিজয় দিবসে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস্ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং  ইন্সপেক্টর জেনারেল...
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কা‌র্গো ভি‌লে‌জে আগু‌নের ঘটনার রহস্য উদঘাটনে চার‌টি দে‌শের বি‌শেষজ্ঞদের আমন্ত্রণ জানা‌নো হ‌য়ে‌ছে বলে জা‌নি‌য়ে‌ছেন স্বরাষ্ট্র উপ‌দেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, টঙ্গীতে আগুনে নিহত দমকল কর্মী শামীম আহমেদের পরিবারের দেখাশোনা করা এখন আমাদের দায়িত্ব। তার পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া। 
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর