কাঙ্ক্ষিত বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না: রেজাউল করিম

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৭:৫৩ পিএম

দেশে লুটপাট, চাঁদাবাজি ও অনিয়ম বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই, কাঙ্ক্ষিত বিচার ও সংস্কার ছাড়া পূর্বের পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত সমাবেশে তিনি আরো বলেন, নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি হতে হবে।

মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন, সংস্কার ও দৃশ্যমান বিচার না হওয়ার পরেও জাতীয় নির্বাচন ঘোষণা জনমনে সন্দেহের তৈরি করেছে। বিভিন্ন জরিপের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের বেশিরভাগ মানুষ বর্তমানে পিআর পদ্ধতির পক্ষে থাকার পরেও দায়িত্বশীলরা কেনো সেটি আমলে নিচ্ছে না। এ নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে।

সংস্কার না হলে জুলাই অভ্যুত্থানের দরকার ছিলো না বলেও উল্লেখ করেন বক্তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

একাত্তর/আরএ
সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে কোনো ভোট কারচুপি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
বগুড়া ও শেরপুরে ‘ভোট ডাকাতি’ ও হামলার প্রতিবাদে সেই দুই আসনের নির্বাচন বাতিল করে অবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
নির্বাচনী ফলাফল পরবর্তী এক ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, রাজনৈতিক ভাগ্য পরিবর্তিত হয় এবং বর্তমানে প্রাপ্ত ৭৭টি আসন তাদের জন্য এক শক্ত ভিত্তি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠনের ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির...
লক্ষ্মীপুরের রায়পুরে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে নিজ ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই আগুনে ১১টি বসতঘর ও ছয়টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে একাধিক পরিবার,...
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর