ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত তিন

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৫:৪৩ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান অংশে মোটরসাইকেল দুর্ঘটনায় একই গ্রামের তিন জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক জন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনগত গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আওলাদ (২১), কাইয়ুম (২২) ও হাবিল (২৩)।

গুরুতর আহত ইমনকে (২৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবার বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখানের রওশুনিয়া ইউনিয়নের খিলাপাড়া গ্রামে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, রাতে বৃষ্টি হচ্ছিলো, পিচ্ছিল সড়কে মোটরসাইকেলটি থামাতে গেলে তিন জন সড়কের বাম পাশে ছিটকে পড়ে, আরেক জন ডান পাশে পড়ে যায়। এসময় পেছন থেকে আসা একটি চলন্ত প্রাইভেটকার তিন জনের ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।

বাকি দুই জনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে  নিলে চিকিৎসক এক জনকে মৃত ঘোষণা করেন এবং আরেক জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

একাত্তর/আরএ
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর