বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে দেখতে হাসপাতালে ডা. রফিক

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৯:৩৫ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকার সাবেক ডেপুটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম অসুস্থ হয়ে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি গত কিছুদিন ধরে নিউমোনিয়া, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অনিয়ন্ত্রিত ব্লাড প্রেসার, পিত্তথলির পাথর, ক্রনিক কিডনি রোগে ভুগছেন। গত ২১ আগস্ট হতে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের শারীরিক অবস্থার খোঁজ নিতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম হাসপাতালে যান। এসময় তিনি আবদুস সালামের আরও বিস্তারিত পরীক্ষার পরামর্শ দেন।

আগামীকাল পূর্ণাঙ্গ পরীক্ষা নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানান ডা. রফিকুল ইসলাম। তিনি বলেন, বর্তমানে আব্দুস সালামের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

তিনি জানান, আবদুস সালাম ও তার পরিবার দেশবাসীর কাছে দ্রুত রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন।

রাজশাহী বিভাগে বিএনপি’র সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার মধ্যে অসুস্থ হয়ে পড়েন আবদুস সালাম।

প্রাথমিক চিকিৎসার পরে ঢাকায় তাকে জরুরি ভিত্তিতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এসময় হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।

একাত্তর/আরএ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর