সমালোচনার মুখে আবারও রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১২:৫৩ পিএম

সমালোচনার মুখে পরিবর্তন করা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের তারিখ। এ নিয়ে মোট তিনবার রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন করা হলো। ভোট গ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর। 

এর আগে বুধবার (২৭ আগস্ট) দুপুরে আগামী ২৮ সেপ্টেম্বর (দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন) ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে রাকসুর নির্বাচন কমিশন। প্রথমে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিলো ১৫ সেপ্টেম্বর।

মহাষষ্ঠীর দিনে (২৮ সেপ্টেম্বর) নির্বাচনের তারিখ নির্ধারণ করায় ক্যাম্পাসজুড়ে সমালোচনাম শুরু হয়। 

পরে বুধবার সন্ধ্যা ৭টায় জরুরি সভায় বসে নির্বাচন কমিশন। সভায় সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনের নতুন তারিখ ও তফসিল পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়। 

বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে প্রেস ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠীর কথা বিবেচনা করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনের তারিখ ২৫ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়েছে। 

সংশোধিত তফসিল অনুযায়ী, ৩১ আগস্ট বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে; মনোনয়নপত্র দাখিল করা যাবে ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত; মনোনয়নপত্র বাছাই হবে ৬ ও ৭ সেপ্টেম্বর। 

প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ৮ সেপ্টেম্বর; প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ সেপ্টেম্বর; মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৫ সেপ্টেম্বর; প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর। 

২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনের তারিখ পেছানোর প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে।

আরবিএস
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে সভাপতি পদে টাইমস অব...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। কড়া নিরাপত্তা মধ্যে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে চলবে বিকাল সাড়ে তিনটা...
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন স্থগিত করা হয়েছে।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর