ইউক্রেনে বিদেশি সেনারা হবে আমাদের বৈধ লক্ষ্য: পুতিন

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪২ এএম

ইউক্রেনে পশ্চিমা দেশগুলো সেনা মোতায়েন করলে তাদের ওপর হামলা চালানোর হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এমনটি করা হলে বিদেশি সেনারা আমাদের বৈধ লক্ষ্য হবে। যুদ্ধ শেষে কিয়েভের নিরাপত্তা নিশ্চিতে ২৬ দেশ সেনা পাঠাতে রাজি হয়েছে বলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেয়ার পর এ হুঁশিয়ারি দিলেন পুতিন।

এদিকে, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর চাপ বাড়াতে ইউরোপকে মস্কোর কাছ থেকে তেল কেনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সাড়ে তিন বছর ধরে যুদ্ধ চলছে রাশিয়া-ইউক্রেন ফ্রন্টলাইনে। একইসাথে বৈরিতা বন্ধে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত। শান্তি চুক্তির জোরালো সম্ভাবনা দেখা না গেলেও যুদ্ধবিরতির পরবর্তী পরিকল্পনা নিয়ে ছক কষছে পশ্চিমারা— এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

চলতি সপ্তাহে ফ্রান্সের নেতৃত্বে প্যারিসের প্রেসিডেন্সিয়াল প্যালেসে বৈঠকে বসে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা। যাতে অংশ নেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। 

এদিকে, ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাঁক্রোর দাবি, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে যুদ্ধবিরতির পর সেখানে সেনা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে ২৬টি দেশ। কিয়েভকে সহায়তার জন্য গঠিত কোয়ালিশন অব দ্য উইলিং’র বাকি সদস্যরাও শিগগিরই এই ইস্যুতে তাদের অবস্থান জানানোর আশ্বাস দিয়েছে।

ইমান্যুয়েল ম্যাঁত্রো বলেন, ২৬টি দেশ আনুষ্ঠানিকভাবে প্রতিশ্রুতি দিয়েছে। আরও কয়েকটি দেশ তাদের অবস্থান পরিষ্কার করবে বলে জানিয়েছে। এই ২৬ দেশ স্থল, সমুদ্র ও আকাশপথের নিরাপত্তায় ইউক্রেনে সামরিক বাহিনী পাঠাতে রাজি। যুদ্ধবিরতি বা শান্তি প্রতিষ্ঠার পরদিন থেকেই ইউক্রেনের ভূখণ্ডে নিরাপত্তা নিশ্চিত করবো আমরা। 

তবে, যুক্তরাষ্ট্র এতে কতটা সম্পৃক্ত হবে তা এখনও স্পষ্ট না। ম্যাঁত্রো জানিয়েছেন, কয়েক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে। 

এছাড়া, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র সম্ভবত আকাশপথে সহায়তা দিতে পারে। পাশাপাশি, জেলেনস্কি জানিয়েছেন, তিনি ট্রাম্পের সাথে ইউক্রেনের আকাশসীমায় সর্বোচ্চ সুরক্ষার বিষয়ে আলোচনা করেছেন।

এদিকে, পশ্চিমাদের এমন অবস্থান ভালোভাবে নেয়নি রাশিয়া। ইউক্রেনে অন্য কোনো দেশ সেনা পাঠালে তাদের ওপর হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

পুতিন বলেন, ইউক্রেনে সম্ভাব্য বিদেশি সামরিক উপস্থিতি আসলে দেশটিকে ন্যাটোর কক্ষপথে টেনে নেয়ার অন্যতম মূল কারণ। তাই সেখানে যদি কোনো সেনা মোতায়েন হয়, বিশেষ করে যুদ্ধের এই সময়ে, তাহলে আমরা ধরে নেব, তারা বৈধ লক্ষ্য এবং ধ্বংসের জন্য উপযুক্ত।

পুতিন আরও জানান, ইউরোপীয় ইউনিয়নে যোগদানে ইউক্রেনকে বাধা দেবে না মস্কো। তবে, জেলেনস্কির ন্যাটোতে যোগ দেয়ার স্বপ্ন পূরণ হতে দেবেন না বলেও জানিয়েছেন তিনি।

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর