কেন্দ্রীয় শহীদ মিনারে বদরুদ্দীন উমরের মরদেহ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ এএম

প্রখ্যাত লেখক, গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি কমরেড বদরুদ্দীন উমরকে শেষ শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে তার মরদেহ।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় উমরের মরদেহ। দুপুর ১টা পর্যন্ত চলবে শ্রদ্ধা নিবেদন।

তার পরিবার ও জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ দুপুর দেড়টায় জোহরের নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জুরাইন কবরস্থানে বদরুদ্দীন উমরের দাফন সম্পন্ন হবে।

এর আগে রোববার জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম গণমাধ্যমে জানান, বদরুদ্দীন উমর গত ২২ জুলাই শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপ নিয়ে হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ ১০ দিন চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন গত সপ্তাহে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সকালে তাকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রোববার সকাল ১০টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিলো ৯৪ বছর।

বদরুদ্দীন উমর ১৯৩১ সালে ২০ ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন। তার বাবা আবুল হাশিম ভারতীয় উপমহাদেশের একজন মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিবিদ ছিলেন। ষাটের দশকে বাংলাদেশে জাতীয়তাবাদী আন্দোলন আর ধর্ম ও রাজনীতি নিয়ে তার লেখা বইগুলো বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো।

আরবিএস
কেন্দ্রীয় শহীদ মিনারে মৃত্তিকার কবি আল মুজাহিদীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ।
অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নিরাপত্তা নিশ্চিতে...
লাগাতার কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। তারা জানান, আজ বেলা ১২টা পর্যন্ত সরকারের প্রজ্ঞাপনের অপেক্ষায় থাকবেন তারা।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মরদেহ।
জাতিসংঘ সাধারণ পরিষদে ৮১তম অধিবেশনে বিশ্ববাসীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তার প্রথম ভাষণ।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বহুল চর্চিত দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল বিকাশ ও নিয়ন্ত্রণ...
জাতিসংঘ সদর দপ্তরের সেক্রেটারিয়েট ভবনের ২৭তম তলায় এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর