ন্যাটোতে যোগদানের বিনিময়ে ইউক্রেনকে ভূখণ্ড ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০১ পিএম

ন্যাটোতে যোগদানের বিনিময়ে ইউক্রেনকে রাশিয়ার কাছে ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব প্রথমবারের মতো দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ কথা জানিয়েছেন। একই সঙ্গে চলতি সপ্তাহে আলোচনায় জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়া প্রত্যাখ্যান করেছে বলেও জানান তিনি।

শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়া আসন্ন শীতকালীন অভিযানকে ঘিরে সর্বশক্তি নিয়োগ করছে। ইউরোপের নিরাপত্তা কাঠামো নতুন করে সাজানোর বিষয়ে ক্রেমলিনের দাবিকে বিপজ্জনক উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের উদ্যোগ আরও যুদ্ধের কারণ হতে পারে।

ডেনমার্ক ও আয়ারল্যান্ড সফর শেষে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলেনস্কি। সেখানে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এর আগে আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দুই দিনের আলোচনা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এই যুদ্ধ অবসানে আবুধাবির আলোচনা থেকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আসেনি। তবে ভবিষ্যতের আলোচনায় ইউরোপীয় কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করার বিষয়ে সব পক্ষ একমত হয়েছে।

জেলেনস্কি বলেন, আলোচনায় মার্কিন প্রতিনিধিরা প্রশ্ন তোলেন, ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয়, তাহলে তারা কি দনবাস থেকে সেনা প্রত্যাহার করবে? এ ধরনের প্রস্তাব এবারই প্রথম উত্থাপন করা হয়েছে।

তিনি জানান, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে সুনির্দিষ্ট নিরাপত্তা নিশ্চয়তা পাওয়ার বিষয়ে আলোচনা করছে ইউক্রেন। পশ্চিমা দেশগুলো এ নিশ্চয়তা দিলে বিষয়টি নিয়ে ইউক্রেনের জনগণের মতামত জানতে চাইবেন তিনি। এ ধরনের সিদ্ধান্ত এককভাবে নেওয়ার অধিকার তার নেই বলেও মন্তব্য করেন জেলেনস্কি।

আবুধাবির আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ অংশ নেন। আলোচনা শেষে তারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কির সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন।

জেলেনস্কি আরও জানান, জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়া প্রত্যাখ্যান করেছে। তার ভাষায়, ‘জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের প্রস্তাবে রাশিয়ার কোনো আগ্রহ নেই।’

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের কস্তিয়ানতিনিভকা শহরে ‘মানবিক অভিযান’ পরিচালনার বিষয়ে পুতিনের প্রস্তাবকে কৌশল হিসেবে দেখছেন জেলেনস্কি। তার দাবি, শহরটি থেকে ইউক্রেনীয় বাহিনীকে সরিয়ে সেখানে রুশ সেনাদের প্রবেশ এবং পরে দোনেৎস্কের অন্য বসতিগুলোর দিকে অগ্রসর হওয়ার পথ তৈরি করাই মস্কোর উদ্দেশ্য।

রাশিয়া চলতি বছর শহরটি দখলের দাবি করলেও ইউক্রেন জানিয়েছে, সেখানে এখনো লড়াই চলছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রুশ সেনারা পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। তবে এখনো পুরো দোনেৎস্ক অঞ্চল দখল করতে পারেনি মস্কো।

জেলেনস্কি বলেন, ইউরোপের প্রকৃত নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র কার্যকর ভিত্তি ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো। ইউরোপের নিরাপত্তা কাঠামো পুনর্বিবেচনার বিষয়ে রাশিয়ার উদ্যোগ বিপজ্জনক। কারণ, এ ধরনের পদক্ষেপ থেকেই যুদ্ধ কিংবা সংঘাতের বিস্তার ঘটতে পারে।

সূত্র:এএফপি

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর সিংহভাগ শক্তি আটকে থাকায় এই মুহূর্তে সামরিক জোট ন্যাটোর ওপর বড় ধরনের কোনো সামরিক আক্রমণ চালানোর মতো সামর্থ্য মস্কোর নেই, সোমবার এক বিবৃতিতে এমন বিস্ফোরক দাবি...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
ক্ষমতার পালাবদলের ঠিক আগমুহূর্তে ইসরায়েলি রাজনীতিতে শুরু হয়েছে এক অদ্ভুত ও রুদ্ধদ্বার নাটক! গত ২৭ অক্টোবরের নির্বাচনে নিজের দলের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও যেন পিছু হটছেন না বিদায়ী প্রধানমন্ত্রী...
রাজধানীর ব্যস্ত সড়কে ছুটে চলা গাড়ির জানালায় হঠাৎ উঁকি দেয় কিছু নিষ্পাপ মুখ। কারও হাতে তাজা ফুল, কেউবা ছুটছে টুকিটাকি জিনিস নিয়ে। আবার কারও দিন ফুরায় হোটেলের আগুনঝরা চুলার পাশে। জীবিকার তাগিদে...
ঢাকাকে কানাডা বা সিঙ্গাপুরের মতো নয়, বরং মানুষের বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুলতে চায় সরকার। অতীতের মতো ফাঁকা বুলি নয়, বাস্তব পদক্ষেপের মাধ্যমে রাজধানীকে বাসযোগ্য করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে...
সিঙ্গাপুরের প্রীতি ম্যাচটি যে এমন এক নাটকীয় ও উত্তেজনাকর পরিণতির দিকে যাবে, তা হয়তো কেউ কল্পনাও করেনি। দুর্দান্ত কামব্যাক করেও শেষ রক্ষা হলো না ব্রাজিলের।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর