ঢাকায় শুরু হচ্ছে দেশের প্রথম ইয়ুথ ট্যুরিজম এক্সপো

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম

দেশের অভ্যন্তরীণ পর্যটনশিল্পের প্রসার এবং এ খাতে তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ততা বাড়াতে রাজধানী ঢাকায় প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী- বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো। ১৯ থেকে ২১ নভেম্বর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই মেলা অনুষ্ঠিত হবে।

ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইট্যাব) আয়োজিত এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

মেলার প্রথম দিন অর্থাৎ ১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যুব ও কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী, পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানিয়েছেন, তিন দিনের এই আয়োজনে প্রতিদিনই থাকছে ভিন্ন ভিন্ন চমক। প্রথম দিন বিকেল ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে ‘ট্যুরিজম ক্যারিয়ার সামিট’ এবং বিকেল ৫টায় থাকছে ‘ট্যুরিজম ইনফ্লুয়েন্সার মিটআপ’। দিনের মূল আকর্ষণ হিসেবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী তাসরিফ খান।

মেলার দ্বিতীয় দিন ২০ নভেম্বর শুক্রবার গুরুত্ব দেওয়া হবে পর্যটন খাতের ব্যবসায়িক যোগাযোগ ও নেটওয়ার্কিংয়ের ওপর। এদিন প্রদর্শনীর পাশাপাশি ট্যুরিজম বিজনেস নেটওয়ার্কিং, দেশের বিভিন্ন পর্যটন গন্তব্য ও ভ্রমণপণ্যের প্রদর্শনী এবং দর্শনার্থীদের অংশগ্রহণমূলক নানা কার্যক্রম চলবে।

শেষ দিন ২১ নভেম্বর শনিবার প্রদর্শকদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ, অভিজ্ঞতা বিনিময়, সম্মাননা প্রদান এবং গ্র্যান্ড র‍্যাফল ড্রয়ের আয়োজন করা হয়েছে। বিকেল ৫টায় আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা নামবে এই মেলার।

আয়োজনের মূল লক্ষ্য সম্পর্কে এক্সপোর আহ্বায়ক ও ইট্যাবের সভাপতি মো. ইমরানুল আলম বলেন, দেশে সাধারণত আন্তর্জাতিক গন্তব্যগুলোকে কেন্দ্র করে পর্যটন মেলা হয়ে থাকে। তবে এবার দেশের অভ্যন্তরীণ পর্যটন স্পটগুলোকে নিয়েই দেশের বৃহত্তম পর্যটন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশের সমুদ্র, পাহাড়, হাওর, লেক কিংবা গ্রামীণ ইকো-ট্যুরিজমের সুযোগ-সুবিধাগুলো তুলে ধরে অভ্যন্তরীণ পর্যটনে এক ধরনের বিপ্লব ঘটানোই তাঁদের লক্ষ্য। বর্তমানে পর্যটন খাতে কাজ করা হাজার হাজার তরুণ উদ্যোক্তার সঙ্গে সরকার, প্রশাসন ও পর্যটকদের একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করবে এই মেলা।

জানা গেছে, এবারের এক্সপোতে মোট ৫৮টি বিশেষায়িত স্টল থাকছে। সাগর, পাহাড়, হাওর কিংবা গ্রামীণ ইকো-ট্যুরিজম নিয়ে যারা যেভাবে কাজ করছেন, তাদের স্টলগুলো সেভাবেই সাজানো হবে।

এছাড়া দেশের বিভিন্ন পর্যটন স্পটের যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরে সেগুলোর উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রেও এই মেলা একটি কার্যকর প্ল্যাটফর্ম বা ‘প্রেসার ইভেন্ট’ হিসেবে কাজ করবে বলে আশা করছেন আয়োজকরা।

 

একাত্তর/এআরএস
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা (হসপিটালিটি) খাতের চেহারা বদলে দেয়া এবং এই শিল্পে দূরদর্শী নেতৃত্বের অনন্য স্বীকৃতি হিসেবে ‘ট্যুরিজম লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’–এ ভূষিত হয়েছেন ইউনিক হোটেল...
রেলস্টেশন কিংবা বাসস্টেশনে নেই তেমন ভিড়। বিপরীতে এখনও ঢাকা ছাড়ছেন মানুষ, যার বেশিরভাগই যাচ্ছেন বিভিন্ন পর্যটন স্পটে।
তৈরি পোশাক শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিরতার জেরে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। শনিবার,...
দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা থামছে না। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও এক হাজার ৬৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর