বিদেশিদের হাতে যাবে চট্টগ্রাম বন্দর: নৌ উপদেষ্টা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ পিএম

চট্টগ্রামে বন্দর বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন। তার দাবি, এতে রাজস্ব আদায় কমবে না। 

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে গেলো এক বছরে মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। 

এ সময় উপদেষ্টা জানান, সরকারের বিভিন্ন প্রকল্প থেকে দুই হাজার ৪৮০ কোটি টাকা অর্থ সাশ্রয় হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে ছয় হাজার ৫৭৫ কোটি ৯৭ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। যা আগের বারের চেয়ে ৯.৪ শতাংশ বেশি। 

তিনি জানান, আদায় অর্থের মধ্যে সরকারি কোষাগারে জমা হয়েছে দুই হাজার ২২৩ কোটি ৩৩ লাখ টাকা। এর মধ্যে চট্টগ্রাম বন্দরে রাজস্ব আদায় হয়েছে পাঁচ হাজার ২২৭ কোটি ৫৫ লাখ টাকা ও সরকারি কোষাগারে জমা হয়েছে এক হাজার ৭৬১ কোটি ৯৭ লাখ টাকা। এই সময়ে মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠানে এক হাজার ৩৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান নৌপরিবহন উপদেষ্টা। 

এর আগে গত দুই জুলাই সচিবালয়ে নৌপরিবহন উপদেষ্টা সাংবাদিকদের জানান, আগামী ছয় মাস বা প্রয়োজনে বেশি সময়ের জন্য চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হচ্ছে।

তিনি জানান, নৌবাহিনীর দায়িত্বের সময়কাল শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে জিটুজি ভিত্তিতে দীর্ঘ মেয়াদে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে।

২০০৭ সাল থেকে আংশিক আর ২০১৫ সাল থেকে চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্বে পালন করেছে সাইফটেক পাওয়ার। ছয় জুলাই মেয়াদ শেষ হওয়ার নতুন দায়িত্ব দেওয়া হয় নৌবাহিনীকে।

একাত্তর/এসি
চট্টগ্রাম বন্দর থেকে ১৯৮ কোটি ২৬ লাখ ৯৪ হাজার ৬৫১ টাকা কর আদায় নিশ্চিত করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট কমানো, বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ২২০ কন্টেইনার পণ্য অনলাইনে নিলামে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস।
মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে চীনের পতাকাবাহী ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদসহ চার দফা দাবিতে রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল আটা থেকে চট্টগ্রাম বন্দরে আবারও লাগাতার...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর