সহিংসতার জড়িতদের বিচারের মুখোমুখি করবেন সুশীলা কার্কি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম

নেপালে জেন-জি আন্দোলনের ফলশ্রুতিতে নাটকীয় রাজনৈতিক পালাবদলের পর নতুন প্রধানমন্ত্রী হিসাবে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে সুশীলা কার্কি দায়িত্ব নেয়ার পরপরই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশটির জনজীবন। তুলে নেয়া হয়েছে কারফিউ এবং চলাচলের সব বিধিনিষেধ।

প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি যে কোন ধরনের সহিংসতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন স্থানে আগুন, লুট, ও কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনায় ধ্বংসযজ্ঞের ঘটনায় জড়িতের বিচারের মুখোমুখি হবে হবে। 

একই সঙ্গে জেন জি বিক্ষোভ ও আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন নেপালের প্রথম নার‌ী প্রধানমন্ত্রী। বিক্ষোভ কেন সহিংস হয়ে উঠেছিলো এবং কি কারণে এতো সব হতাহতের ঘটনা ঘটলো, সেটি জানতে আহতদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন সুশীলা কার্কি। 

নেপালে জাতীয় ট্রমা সেন্টার পরিদর্শনের পর শনিবার স্থানীয় সময় বিকেলে নবনিযুক্ত প্রধানমন্ত্রী সুশীলা কার্কি নিউ বানেশ্বরের সিভিল হাসপাতালে যান এবং সেখানে এই সপ্তাহের শুরুতে জেন জি বিক্ষোভে গুরুতর আহত ব্যক্তিদের সাথে দেখা করেন এবং মনোযোগ দিয়ে তাদের কথা শুনেন।

৮-৯ সেপ্টেম্বরের বিক্ষোভে আহতরা বর্তমানে কাঠমাণ্ডুতে অবস্থিত ট্রমা সেন্টার, সিভিল হাসপাতাল এবং মহারাজগঞ্জভিত্তিক ত্রিভুবন বিশ্ববিদ্যালয় টিচিং হাসপাতালসহ বেশ কয়েকটি হাসপাতালে চিকিৎসাধীন।

কর্মকর্তাদের মতে, রাজ্যের বিক্ষোভ দমনের সময় ৫১ জন প্রাণ হারিয়েছেন এবং ৪০০ জনেরও বেশি বিভিন্ন মাত্রার আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর শুক্রবার সন্ধ্যায় কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধান নিযুক্ত করা হয়। জেন জি আন্দোলনের সময় তরুণ বিক্ষোভকারীদের মৃত্যুর পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং জবাবদিহিতার দাবি তীব্র হয়। এরপরই ওলি পদত্যাগ করেন।

আরবিএস
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
চীন সীমান্ত সংলগ্ন রাসুওয়াগাধির ৮৪ কিলোমিটার দক্ষিণে গালছির 'জেহ্রে' জলবিদ্যুৎ সাবস্টেশনটি এখন গত ২৬ আগস্টের প্রলয়ঙ্করী বন্যার তাণ্ডবের এক ভয়াবহ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ত্রিশূলী নদীর কোল ঘেঁষে...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর