জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বনশ্রীতে দুই জনকে হত্যা ও ছাদের কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার মানবতাবিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের আদেশ দেয়া হবে বৃহস্পতিবার।
এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ৫ আসামির বিরুদ্ধে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর আসামি পক্ষের শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন নির্ধারণ করেন।
মামলার অন্য আসামিরা হলেন -ডিএমপির খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান, সাবেক এসআই তরিকুল ইসলাম ভূইয়া ও রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার।
পাঁচ আসামির মধ্যে শুধুমাত্র চঞ্চল গ্রেপ্তার আছেন, বাকিরা পলাতক।
গত বছরের ১৯ জুলাই রাজধানীর বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া নামে দুই জন নিহত হন।
মায়া ইসলামের ছয় বছর বয়সী নাতি বাসিত খান মুসাও গুলিবিদ্ধ হয় সেদিন। একইদিন ওই এলাকায় জীবন বাঁচাতে নির্মাণাধীন একটি ভবনের চার তলার ছাদে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।
জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন