কাঁটাতারে ঝুলে থাকা সেই ফেলানীর ভাই এবার সীমান্ত পাহারা দেবে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম

প্রায় এক যুগ আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের ছোট ভাই যোগ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। তিনি এবার বাংলাদেশের সীমান্ত পাহারা দিবেন।

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় কিশোরী ফেলানী। বিএসএফ হত্যা করে কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে ফেলানীর লাশ। কিশোরী ফেলানী হত্যার ঘটনা দেশ-বিদেশে আলোড়ন তৈরি করে।

তখন নিহত ফেলানীর পরিবারকে বিজিবির পক্ষ থেকে দেওয়া হয় বিভিন্ন ধরনের সহায়তা।

সবশেষ এবার বিজিবির চাকরি পেয়ে সীমান্তে নিরাপদ ও দেশ রক্ষায় কাজ করার প্রতিজ্ঞা নিলেন ফেলানীর ভাই আরফান হোসেন। তিনি বিজিবির ১০৪তম ব্যাচে সৈনিক হিসাবে যোগদান করলেন।

লালমনিরহাট ১৫-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম নিহত ফেলানীর ছোট ভাইয়ের হাতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিজিবি সৈনিক হিসেবে নিয়োগপত্র তুলে দেন।

মেহেদী ইমাম জানান, ফেলানীর পরিবারের পাশে বিজিবি সবসময় ছিলো। ১০৪ তম ব্যাচে সৈনিক পদে তার ছোট ভাই আরফান হোসেন নিজ যোগ্যতায় চাকরি পেয়েছে।

ছেলে চাকরি পাওয়ায় খুশি নিহত ফেলানীর বাবা নুর ইসলাম নুরুও।

উল্লেখ্য, ২০১১ সালে ৭ জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয় ১৫ বছরের কিশোরী ফেলানী। সীমান্তের কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রাখে নিহত ফেলানীর মরদেহ। হত্যাটি মর্মস্পর্শী দৃশ্য তখন দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন তোলে।

একাত্তর/আরএ
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক কমান্ডারকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) সশস্ত্র সদস্যরা তাকে...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর