ধর্মীয় কটূক্তির অভিযোগ, পুলিশের হস্তক্ষেপের পরও চার মাজারে ভাঙচুর-আগুন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩১ পিএম

কুমিল্লা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগ এনে চারটি মাজারে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয়েছে অভিযুক্তের বসত ঘরও। আগের দিন পুলিশ অভিযোগ পেয়েই একজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরের দিন তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে রিমান্ডও চায়। তবে তর সয়নি ‘তৌহিদি জনতা’র। পুলিশি হস্তক্ষেপের একদিন পর মাজারগুলোতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার হোমনা উপজেলার আছাদপুর গ্রামে কফিল উদ্দিন শাহ, হাওয়ালি শাহ, কালাই শাহ ও আবদু শাহ মাজারে এ হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সঙ্গে কটূক্তিকারীর বসতঘরে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। 

খবর পেয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার, উপজেলা প্রশাসন, যৌথ বাহিনী ও থানা পুলিশসহ অন্য বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হোমনা উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তর আগুনে পুড়ে যাওয়া বসতঘরসহ অন্য স্থাপনা রক্ষার চেষ্টা করে।

স্থানীয়রা জানান, ‘বেমজা মহসিন’ নামে একটি ফেসবুক থেকে বুধবার সকালে মহানবী সম্পর্কে ‘আপত্তিকর’ পোস্ট করা হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা বিক্ষোভ করলে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়। কিন্তু ‘তৌহিদ জনতা’ মাজারে ভাঙচুর, আগুন ও অভিযুক্তর বাড়িতে আগুন দেয়।  

ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হয়েছে। এ ঘটনায় কারো ইন্ধন আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

একাত্তর/এসি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর