প্রতিবেশী দেশের যেকোনো রাজনৈতিক হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ: জামায়াত

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৩ পিএম

প্রতিবেশী দেশের পক্ষ থেকে যেকোনো রাজনৈতিক হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করে জামায়াত। আগামী নির্বাচনে বাংলাদেশের জন্য কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে চীনের প্রতিনিধিদলের এমন প্রশ্নের জবাবে এ উত্তর দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এর আগে চাইনিজ পিপলস ইন্সটিটিউট ফর ফরেন এফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট মিস্টার ঝো পিংজিয়ানের নেতৃত্বে চীন সরকারের শীর্ষ পর্যায়ের এক প্রতিনিধিদল জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন৷

এসময় জামায়াত আমির চীনের প্রতিনিধিদলকে জানান, নির্বাচনমুখী দল হিসেবে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে তারা৷

ফিলিস্তিনের পাশে দাঁড়াতে জামায়াতের পক্ষ থেকে চীনকে আহ্বান জানানো হয়েছে বৈঠকে।

মিয়া গোলাম পরওয়ার জানান, প্রেস ব্রিফিংয়ে চীনের প্রতিনিধিদলের প্রধান মি.ঝো পিংজিয়ান জানিয়েছেন, ‘পিপলস টু পিপলস’ ডিপ্লোম্যাসির অংশ হিসেবে চীন বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চায়।

একাত্তর/আরএ
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চব্বিশকে হারিয়ে...
বিএনপি সংস্কার বা ঐক্যমত্যের আলোচনায় অংশ নিলেও নির্বাচনের পর দেখা গেলো তারা গণভোটের রায়কে মন থেকে মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...
দেশের প্রকৃত অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে প্রচলিত অর্থ বছরকে পরিবর্তন করে ‘ক্যালেন্ডার বর্ষ’ (জানুয়ারি–ডিসেম্বর) অনুযায়ী করার প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির...
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর