দুর্গাপূজার নিরাপত্তায় কাজ করছে ৭১ হাজার পুলিশ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম

উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। সারাদেশে প্রায় ৩২ হাজার মণ্ডপে পূজার আয়োজন হয়েছে। দুর্গাপূজা ঘিরে পুলিশ কর্মতৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এইচ এম শাহদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার (২৮ সেপ্টেম্বর) বলা হয়, এবার সারাদেশে সকল মণ্ডপে ৭১ হাজার ৬৬ জন পুলিশ সদস‍্য মোতায়েন হয়েছে।

চলতি মাসের শুরু থেকে অল্প কয়েকটি স্থানে ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে। পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপে এসকল ঘটনা প্রশমিত বা প্রতিকার করা হচ্ছে।

প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সকল স্থানে পূজা উদযাপন কমিটি, পুলিশ ও আনসার বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিত করছে।

যেসব বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেগুলো মূলত সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ড, ব্যক্তিগত দ্বন্দ্ব বা স্থানীয় বিরোধের ফলাফল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের এক বিবৃতিতে ২ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত উল্লেখিত সংঘটিত ৯টি ঘটনার তিনটিতে জিডি, ছয়টিতে মামলা রুজু হয়েছে এবং ৬ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে তিন জন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে সমুন্নত রাখতে পুলিশ দৃঢপ্রতিজ্ঞ।

একাত্তর/আরএ
পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে উল্লেখ করে দেশব্যাপী সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।
বাংলাদেশ পুলিশের শীর্ষ পদে পরিবর্তন এসেছে। নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে তাঁর দায়িত্বভার গ্রহণ করেছেন। পুলিশ সদরদপ্তরের এক সংবাদ...
বিজয়া দশমীর সকালে সিঁদুর খেলা আর বিকেলে বিসর্জনের মধ‍্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। বিসর্জনের আগে মহানগর পূজা উদযাপন কমিটির আয়োজনে বিজয়া শোভাযাত্রায় অংশ নেয় হাজারো হিন্দু ধর্মাবলম্বী।
বিজয়া দশমী আজ। কৈলাসে ফিরে যাচ্ছেন দেবী দুর্গা। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর