সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মারা গেছেন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৯ এএম

আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। 

কারাকর্তৃপক্ষ জানায়, গত ২৭ সেপ্টেম্বর বিকেলের দিকে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিইউতে রেফার্ড করা হয়। সেখানে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন। তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছিলো র‌্যাব।

নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সালে নবম ও ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

নবম জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও ১০ম জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পান সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

আরবিএস
অধ্যাপক ডা. আসাদুর রহমানকে দেখার পর ডা. বিটু বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
রাজধানীর ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর