মহাসড়কে মোটরসাইকেল রেস করতে গিয়ে প্রাণ গেলো দুই শিক্ষার্থীর

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৯ এএম

বগুড়া সদরের মহাসড়কে রেস করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, বগুড়ার শিবগঞ্জের দেউলী গ্রামের ওয়াজেদ সরকারের ছেলে আদিব হাসান (১৮) ও মন্তেজার রহমানের ছেলে জিহাদ সরকার (১৮)। তারা একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। 

এদিকে এ দুর্ঘটনায় অপর আরেকটি মোটরসাইকেলে থাকা আহত দুইজন একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

স্থানীয়রা জানান, মহাসড়কে চারটি মোটরসাইকেল রেস করে মাটিডালি থেকে মহাস্থানগড় দিকে যাচ্ছিলো। এসময় একটি মোটরসাইকেল অপরটিকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে সজোরে আঘাত করে। এতে মোটরসাইকেলের অরোহী দুই কলেজ ছাত্র আদিব ও জিহাদ কয়েকশ গজ দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

বগুড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, নিহত দুই শিক্ষার্থীর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷

আরবিএস
টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর