ইসরাইলের কারাগার থেকে মুক্ত শহিদুল আলম, পৌঁছালেন তুরস্কে

আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ পিএম

দখলদার ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তুরস্ক পৌঁছেছেন বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম। 

টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তিনি শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলে পৌঁছান।

এসময় ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান বিমানবন্দরে শহিদুল আলমকে স্বাগত জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে শহিদুল আলম। ছবি: তুরস্কে বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে

শহিদুল আলমের মুক্তি ও প্রত্যাবর্তনে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার নিরাপদ প্রত্যাবর্তনের পুরো প্রক্রিয়াটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছে বাংলাদেশ সরকার।

শহিদুল আলমের মুক্তি ও ইসরাইল থেকে তার প্রত্যাবর্তনে সহায়তা করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ইসরাইলের কারাগারে আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে।

গত ৮ অক্টোবর গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্সকে অপহরণ করে ইসরাইলে। বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ ৯৩ জন অধিকারকর্মী জাহাজটিতে ছিলেন।

আরবিএস
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত 'মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি' বা মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব ও আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
মুক্ত বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে বাংলাদেশ ও তুরস্ক। এ বিষয়ে চুক্তি নিয়েও আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আধুনিক তথ্য ব্যবস্থাপনা সংক্রান্ত জ্ঞান বিনিময় এবং তথ্য আদান-প্রদানের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শনিবার (২৮ মার্চ) ইস্তাম্বুলে...
তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর