বিএটি’র এমডিসহ চার কর্মকর্তার বিরুদ্ধে আদালতে চার্জ গঠন

আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৫:২০ পিএম

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর (বিএটি) বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে খুলনা বিভাগীয় শ্রম আদালতের চেয়ারম্যান রাজিয়া সুলতানা এই আদেশ দেন। তিনি চার্জ গঠন করে আগামী ১৬ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

এসময় মামলার আসামি বিএটি’র ব্যবস্থাপনা পরিচালক মনিষা আব্রাহাম, হেড অব অপারেশন জজ লুইথ মাসের্ডো, কোম্পানির সেক্রেটারি সৈয়দ আফজাল হোসেন, কুষ্টিয়া প্ল্যান্ট ম্যানেজার মুকিত আহমেদ চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। 

গত ২৮ এপ্রিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) মো. ফারজুন ইসলাম বাদি হয়ে খুলনা বিভাগের শ্রম আদালতে এ মামলা করেন। 

মামলার নথিতে কর্মকর্তাদের বিরুদ্ধে শ্রম আইন না মেনে শ্রমিকদের বঞ্চিত ও নিজেদের স্বার্থ-সুবিধা মতো কারখানা পরিচালনার অভিযোগ করা হয়।

মামলায় এলকালীন নিয়োগ না দিয়ে প্রতি বছর নিয়োগপত্র দেওয়া, চাকরি স্থায়ী না করা, মৌসুমি শ্রমিকদের পরের বছর অগ্রাধিকার না দেওয়া, মৌসুমি শ্রমিকদের ২০১২ সাল হতে আজ পর্যন্ত মুনাফার অংশ না দেওয়া ইত্যাদি অভিযোগ করা হয়েছে।

বাদির ভাষ্য, বিএটিবির কুষ্টিয়া লিফ ফ্যাক্টরি (জিএলটি) চৌড়হাস, বিসিক, কুষ্টিয়া সদর, কুষ্টিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত সত্যতা পাওয়া যায়। আগে আইন বাস্তবায়নে কর্তৃপক্ষ বরাবর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শকের কার্যালয়, কুষ্টিয়া, প্রধান কার্যালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বার বার চিঠি দেওয়া করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ আইন বাস্তবায়ন না করে বার বার চিঠি দিয়ে দীর্ঘসূত্রিতা অবলম্বন করেছে। 

একাত্তর/এসি
খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর