আগুন লাগার ৩০ সেকেন্ডেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ইউনিট: শেখ বশিরউদ্দীন

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৭:১৪ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ৩০ সেকেন্ডের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

রোববার (১৯ অক্টোবর) ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের দেওয়া তথ্যানুযায়ী, বিমানবন্দরের নিজস্ব ফায়ার ইউনিট ঘটনাস্থলে ৩০ সেকেন্ডের মধ্যেই পৌঁছেছিলো।

তিনি ফয়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিটগুলোকে বিমানবন্দরে প্রবেশের অনুমতির জন্য অপেক্ষা করতে হয়েছে —এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন।

তবে বিলম্ব সংক্রান্ত যেকোনো অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

উপদেষ্টা বলেন, অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। এ ঘটনার পর ২১টি ফ্লাইট বাতিল বা অন্যত্র সরিয়ে নেওয়া হয়।

তিনি জানান, বিমান চলাচল স্বাভাবিক রাখতে ও ব্যবস্থাপনা সহজ করতে আগামী তিন দিনের জন্য সব নন-শিডিউল ফ্লাইটের ভ্যাট ও কর মওকুফ করা হয়েছে।

তিনি আরো বলেন, সব আমদানি কার্গো ৩৬ ঘণ্টার মধ্যে ছাড় করা হবে এবং বিদ্যমান বিমা ব্যবস্থার ভিত্তিতে ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ছয় ঘণ্টারও বেশি সময় বিমান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ বিমানবাহিনী, নৌবাহিনী ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের তথ্যানুযায়ী, দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কার্গো ভিলেজের আমদানি বিভাগে আগুন লাগে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আগুন নিয়ন্ত্রণে আনার অভিযানে একাধিক সংস্থা সমন্বিতভাবে অংশ নেয় এবং বিমান ও নৌবাহিনীর অগ্নিনির্বাপণ ইউনিটও সহায়তা করে।

একাত্তর/আরএ
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে জড়ো হয়েছেন স্বজনরা।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদে‌শির মৃত্যুর খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর